আমরা এতোদিন জেনে এসেছি খাদি শুধু কুমিল্লা জেলাতেই তৈরি হয়ে থাকে। কিন্তু খাদির সম্ভাবনা এবং চাহিদা খাদি শিল্পে জড়িয়ে থাকা ব্যক্তিদের খাদি নিয়ে গবেষণা করার প্রয়োজন তৈরি করে দিয়েছে। যার জন্য খাদি ডিজাইনাররা অন্য ফেব্রিকের সাথে খাদিকে মিলিয়ে ডিজাইনে পরিবর্তন আনতে চেষ্টা করে যাচ্ছে। এবং সময়ের পরিবর্তনের সাথে সাথে ফ্যাশনেও খাদি পোশাকে বৈচিত্র্য এসেছে। টাঙ্গাইল জেলার তাঁতিদের হাতে তৈরি হচ্ছে খাদি সুতার মিশেলে অনেক কাপড়। হয়তো এর বেশি প্রচারণা না হওয়ার কারনে এই বিষয় সম্পর্কে আমাদের তেমন ধারণা নেই। তবে আমি মনে করি আরিফা মডেলের মাধ্যমে আমরা এসব বিষয় সম্পর্কে জানতে পারি। যারা টাঙ্গাইল জেলার উদ্যোক্তা আছেন তারা বিষয়টা ভালোভাবে জেনে এনিয়ে সবাইকে জানাতে পারেন। আবার অন্য জেলার উদ্যোক্তারাও একি কাজ করতে পারেন। আরিফা মডেল আমাদের দেশীয় ঐতিহ্য নিয়ে জানার অনেক সুযোগ করে দিয়েছে। আশা করি খাদি এবং অন্য সুতার মিশ্রণে তৈরি কাপড় সম্পর্কেও আমরা জানতে পারবো।
Similar Posts
আরিফা মডেল দেশি পণ্যের প্রচারকে সব জায়গায় ছড়িয়ে দিচ্ছে।
আরিফা মডেল দেশি পণ্যের প্রচারকে সব জায়গায় ছড়িয়ে দিচ্ছে ফেসবুক গ্রুপের জন্য আরিফা মডেল বিষয়ক একটি অফলাইন ট্রেনিং এস এম ই ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন গ্রুপের ৩৭ জন এডমিন মডারেটর নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল। এই অফলাইন ট্রেনিং এর মাধ্যমে আরিফা মডেল কিভাবে গ্রুপগুলোর জন্য কাজে লাগতে পারে সে বিষয় অনেক কিছু জানা গেছে। স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়…
খাদি ও হ্যান্ডপেইন্টিং
খাদি কাপড়কে র-মেটেরিয়াল হিসেবে অনেক হ্যান্ডপেইন্ট উদ্যোক্তা ব্যবহার করে থাকেন। এতে যেমন হ্যান্ডপেইন্টে রঙের সৌন্দর্য ফুঁটে উঠে তেমনি একজন উদ্যোক্তার সাথে আরেকজন উদ্যোক্তার বি২বি বিজনেসের সম্পর্কও তৈরি হয় যা খাদি এবং হ্যান্ডপেইন্ট দুইটার চাহিদা বৃদ্ধিতে সহায়তা করছে। যারা হ্যান্ডপেইন্ট করে তাদের কাছ থেকে খাদির উপর হ্যান্ডপেইন্ট করা যে কতটা কার্যকরী সেই সম্পর্কে ভালো ফিডব্যাক পাওয়া…
বসন্ত বরণে দেশীয় খাদি পোশাক।
বসন্ত বরণে দেশীয় খাদি পোশাক আর কিছুদিন পরেই ঋতুরাজ বসন্তের আগমন হবে। এ সময় প্রকৃতি সেজে উঠবে নতুন সাজে। শীতের মলিনতা ছাড়িয়ে প্রকৃতি সাজবে আপন রূপে। গাছে গাছে নতুন পাতা বলে দেবে বসন্তের আগমন শুরু হয়েছে। বসন্ত বরণে প্রতিবছর সাংস্কৃতিক জোটগুলো নানা আয়োজন করে থাকে। আর এই আয়োজনের মাঝে সবচেয়ে বেশি শোভা পায় বাসন্তী রঙের…
ইদ উপযোগী খাদি ড্রেস।
ইদ উপযোগী খাদি ড্রেস ইদকে কেন্দ্র করে সব সময় একজন উদ্যোক্তা এবং ব্যবসায়ীর আলাদা প্রস্তুতি থাকে। প্রতি বছর দুটি ইদের জন্য অনেক পরিকল্পনা করে কাজ করা হয়। কিভাবে নতুন ডিজাইন নিয়ে আসা যায়, বর্তমানে কোন ধরনের পোশাকেত ট্রেন্ড চলছে, ছেলেদের পোশাক কেমন হবে এবং মেয়েদের কোন ধরনের ড্রেসের প্রতি আকর্ষণ রয়েছে ইত্যাদি এইসব দিক দেখেই…
দেশি পন্য নিয়ে সার্ভে করার সুযোগ চলে এসেছে ২০১৯ সালে যখন রাজিব আহমেদ স্যার উই গ্রুপের দায়িত্ব নেন তখন অনলাইনে দেশি পণ্যের প্রচার নাই বললেই চলে। সেখান থেকে আজকে অনলাইনে দেশি পণ্যের অবস্থান দেখলেই বুঝা যায় কতটা পরিশ্রম দিলে এই পরিবর্তন সম্ভব। এখন আমরা যারা অনলাইন উদ্যোক্তা রয়েছি এবং ফেসবুক ব্যবহার করে উদ্যোগ পরিচালনা করছি…
সংবাদ পাঠিকাদের মাধ্যমে খাদি শাড়ির প্রচারঃ
সংবাদ পাঠিকাদের মাধ্যমে খাদি শাড়ির প্রচার আমাদের দেশে যেসব অফলাইন এবং অনলাইন সংবাদ মাধ্যম রয়েছে সেখানে সংবাদ উপস্থাপনায় ছেলেদের পাশাপাশি মেয়েদের সংখ্যাও কম নয়। নিজেকে ক্যামেরার সামনে প্রেজেন্ট করতে পরিপাটি হয়ে আসাটাও একটা চ্যালেঞ্জ। তবে আমাদের দেশে যারা সংবাদ পাঠিকা রয়েছেন তারা সবচেয়ে বেশি দেশীয় শাড়ি পরিধান করে থাকে এবং এর মধ্যে পরিপাটি করে শাড়ি…
