আমরা এতোদিন জেনে এসেছি খাদি শুধু কুমিল্লা জেলাতেই তৈরি হয়ে থাকে। কিন্তু খাদির সম্ভাবনা এবং চাহিদা খাদি শিল্পে জড়িয়ে থাকা ব্যক্তিদের খাদি নিয়ে গবেষণা করার প্রয়োজন তৈরি করে দিয়েছে। যার জন্য খাদি ডিজাইনাররা অন্য ফেব্রিকের সাথে খাদিকে মিলিয়ে ডিজাইনে পরিবর্তন আনতে চেষ্টা করে যাচ্ছে। এবং সময়ের পরিবর্তনের সাথে সাথে ফ্যাশনেও খাদি পোশাকে বৈচিত্র্য এসেছে। টাঙ্গাইল জেলার তাঁতিদের হাতে তৈরি হচ্ছে খাদি সুতার মিশেলে অনেক কাপড়। হয়তো এর বেশি প্রচারণা না হওয়ার কারনে এই বিষয় সম্পর্কে আমাদের তেমন ধারণা নেই। তবে আমি মনে করি আরিফা মডেলের মাধ্যমে আমরা এসব বিষয় সম্পর্কে জানতে পারি। যারা টাঙ্গাইল জেলার উদ্যোক্তা আছেন তারা বিষয়টা ভালোভাবে জেনে এনিয়ে সবাইকে জানাতে পারেন। আবার অন্য জেলার উদ্যোক্তারাও একি কাজ করতে পারেন। আরিফা মডেল আমাদের দেশীয় ঐতিহ্য নিয়ে জানার অনেক সুযোগ করে দিয়েছে। আশা করি খাদি এবং অন্য সুতার মিশ্রণে তৈরি কাপড় সম্পর্কেও আমরা জানতে পারবো।
Similar Posts
হাতে বুনা খাদির চাহিদা বৃদ্ধিতে খাদি শাল।
খাদি বলতেই আগে আমরা বুঝতাম চরকায় তৈরি করা খাদি। কিন্তু বর্তমানে ক্রেতার চাহিদা অনুযায়ী মেশিন মেইড খাদির ব্যবহারও বেড়েছে। এর কারন হাতে বুনা খাদি মোটা হয়। তবে মোটা হলেও হাতে বুনা খাদি অনেক আরামদায়ক যা অনেকেই জানেন না। মোটা কাপড় শুনলেই তাদের মনে হয় এতে অনেক গরম অনুভূত হবে। এই বিষয়গুলো এখন আমরা অনেকেই জানি।…
উৎসবে খাদি পাঞ্জাবী খাদি পাঞ্জাবী পছন্দ করে না এমন ক্রেতা খুঁজে পাওয়া মুশকিল। কারন সব বয়সী পুরুষের কাছে খাদি পাঞ্জাবী পছন্দের শীর্ষে থাকে। এর অবশ্য যথাযথ কারন রয়েছে তা হচ্ছে আমাদের পূর্ব – পুরুষদের কাছ থেকেই ছোট বেলা থেকে আমরা খাদি পাঞ্জাবীর কথা শুনেছি তারা আবার তাদের পূর্ব পুরুষদের কাছ থেকে শুনেছে। এভাবে প্রজন্মের পর…
শীতকালীন খাদি পোশাক তৈরিতে বর্তমান ফ্যাশন ট্রেন্ডের দিকে লক্ষ্য রাখতে হবে পোশাক তৈরিতে একজন উদ্যোক্তাকে সব সময় নজর রাখতে হয় নতুনত্বের দিকে। কারন ফ্যাশন দুনিয়ায় প্রতিনিয়ত নতুন নতুন ডিজাইন এড হয়। আর শীতকাল মানেই পোশাকে নতুনত্বের আধিক্য থাকে সবচেয়ে বেশি বিশেষ করে তরুণ – তরূণীদের মধ্যে এই আধিক্য দেখা যায় সবচেয়ে বেশি। যার জন্য প্রতি…
খাদির প্রচারে অনলাইন মাধ্যমগুলোকে কাজে লাগাতে হবে।
বর্তমানে যেকোন বিষয় নিয়ে এগিয়ে যেতে হলে অনলাইনকে সেরা মাধ্যমে হিসেবে বিবেচনা করা হয়। সব সেক্টরেই এখন অনলাইন মাধ্যম জনপ্রিয়। তাই পণ্যের প্রচারেও আমাদেরকে অনলাইন মাধ্যমকেই বেছে নিতে হবে সবার আগে। যেহেতু আমি একজন অনলাইন খাদি উদ্যোক্তা কাজেই আমার সব কাজ হয়ে থাকে অনলাইনের মাধ্যমে। তাই খাদিকে আরও বেশি পরিচিত করে তুলতে আমরা অনলাইনে খাদি…
খাদির বহুমুখী ব্যবহার বৃদ্ধি করতে হবে।
একটি পণ্যকে বাজারে সারা বছর টিকিয়ে রাখতে হলে সেই পণ্যের সারা বছরের চাহিদা তৈরি করতে হবে। অর্থাৎ যেন পণ্যটি সারা বছর চলমান থাকে। খাদি কাপড়ের ব্যবহার অনেক আগের এবং এই কাপড়ের সাথে জড়িয়ে আছে নানাবিধ স্মৃতি। আমাদের দেশে খাদি কাপড় বলতে একটা কথায়ই মাথায় আসে মোটা কাপড়। এর অবশ্য কারন আছে। কারন সেভাবেই শুরুতে খাদিকে…
অনলাইনে খাদি শালের ছবির সংখ্যা বৃদ্ধি করতে হবে শীত প্রায় চলে এসেছে। আর এই শীত নিবারণের জন্য এখন সবার কাছে শালের চাহিদা থাকবে বেশি। যেহেতু সময় পরিবর্তনের সাথে সাথে মানুষের পছন্দ – অপচ্ছন্দে পরিবর্তন এসেছে তাই তাদের পোশাক নির্বাচনের ক্ষেত্রেও এই পরিবর্তনটা লক্ষ্য করা যায়। বর্তমানে যত দিন যাচ্ছে অনলাইন ক্রেতার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আর…
