বিয়ে আমাদের যেমন একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার তেমনি এর সামাজিক গুরুত্বও অনেক বেশি। বিয়েকে ঘিরেই প্রতিটি পরিবার নানাবিধ আয়োজন করে থাকেন আর এই আয়োজনে মূল যে বিষয় তা হচ্ছে পোশাক। বিয়ের সময় পোশাক বাছাইয়ের উপর বড় একটা বাজেট থাকে। তবে বিয়ের অনুষ্ঠানে খাদির তেমন ব্যবহার চোখে পড়েনা। বিয়েতে যদি খাদির ব্যবহার বৃদ্ধি করা যায় তাহলে খাদি পণ্যের ব্যবহার বৃদ্ধি করা সম্ভব হবে। যদি আমরা হলুদের কথা চিন্তা করি তাহলে সেখানে ছেলের পোশাক হিসেবে আমরা খাদি পাঞ্জাবী বেছে নিতে পারি এবং মেয়ের শাড়ির ক্ষেত্রেও তাই। বিয়েতে মূলত মেয়েদের পোশাক বাছাই করার ক্ষেত্রেই খুব বেশি ঝামেলা পোহাতে হয়। খাদি দিয়ে যেমন মেয়ের হলুদের শাড়ি হতে পারে তেমনি বিয়ের দিনেও খাদি শাড়ি বা খাদি দিয়ে তৈরি লেহেঙ্গা কনের পরনের পোশাক হিসেবে বেশ মানিয়ে যাবে। তবে আগে যেহেতু বিয়ের শাড়ি বা লেহেঙ্গা হিসেবে খাদি তেমন ব্যবহার হয়নি তাই এনিয়ে আগে থেকে কিছুটা গবেষণা বা আলাপ আলোচনা করে নিতে হবে আর এই কাজটি করতে পারেন একজন ডিজাইনার বা একজন উদ্যোক্তা যে নিজে ডিজাইন করে থাকেন নিন উদ্যোগের পণ্যগুলো। আমার মনে হয় খাদি দিয়ে যেহেতু সব ধরনের পোশাক তৈরি করা সম্ভব তাহলে বিয়েতে বর এবং কনের পোশাকের জন্য খাদি কাপড় বেস্ট মেটেরিয়াল হতে পারে। যদি এটি করা যায় তাহলে খাদির ব্যবহার অনেক বেড়ে যাবে
Similar Posts
ছোটদের খাদি পোশাক নিয়ে চিন্তা করতে হবে।
সামনেই শীত আসছে। আর এই সময়টাতে অভিভাবকরা নিজেদের বাচ্চাদের ক্ষেত্রে একটু বেশি সতর্ক থাকেন। কারন এ সময় ঠান্ডার প্রকপ বেড়ে যায় অনেক বেশি। তাই আগে থেকেই তারা বাচ্চাদের জন্য আরামদায়ক এবং শীত নিবারন করা যায় এমন পোশাক নির্বাচন করে থাকেন। খাদি কাপড় দিয়ে তৈরি পোশাক বাচ্চাদের জন্য উপযুক্ত হবে। হাতে বুনা কাপড় হওয়াতে এই কাপড়ের…
খাদির বিদেশি মার্কেট বৃদ্ধি করতে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আমাদের দেশে শীত মূলত দুইমাস থাকে। কিন্তু বিশ্বের এমন অনেক দেশ আছে যেখানে বছরের অর্ধেকটা সময় শীত থাকে। বিদেশে যদিও ভারতীয় খাদির ব্যাপক চাহিদা রয়েছে কিন্তু আমাদেরকে এই চাহিদার মাঝেই বাংলাদেশি খাদি শালের চাহিদা তৈরি করতে হবে। এর জন্য আমাদেরকে সবচেয়ে বেশি সাহায্য করতে পারে বিদেশে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা। তাই প্রবাসী ক্রেতাদের টার্গেট করে খাদি…
শীতকালকে কেন্দ্র করে খাদির চাহিদা বৃদ্ধি করতে হবে
বাংলাদেশের খাদি নিয়ে অনেক সম্ভাবনা রয়েছে তা দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণে হোক বা রপ্তানি খাতে হোক। খাদি নিয়ে ক্রেতাদের একটা মানসিক বিষয় কাজ করে তা হচ্ছে খাদি মোটা কাপড় যা শুধুমাত্র শীতকালেই পরার জন্য উত্তম। কিন্তু বাস্তবে পাতলা খাদিও তৈরি হয়। সমস্যা হচ্ছে খাদি মোটা কাপড় শুনতে শুনতে আমরা অভ্যস্ত এবং সেই বিষয়টাই আমাদের মাথায়…
খাদির সম্ভাবনাগুলোকে তুলে ধরতে হবে।
খাদি একটি সম্ভাবনানয় শিল্প। এই শিল্পের যত বেশি অগ্রগতি হবে ততই দেশীয় বস্ত্র শিল্পের অগ্রগতি হবে। খাদি এমন একটি কাপড় যা দিয়ে সব ধরনের পোশাক তৈরি করা সম্ভব। একদম গ্রামীণ ক্রেতারদের চাহিদা থেকে শুরু করে শহুরে উঁচু শ্রেণীর ক্রেতাদের জন্যও এই কাপড় দিয়ে পোশাক তৈরি করা সম্ভব। এর উপর খাদি একটি পরিবেশ বান্ধব ফেবরিক যাকে…
খাদি ব্রাইডাল লেহাঙ্গা তৈরি করতে হবে।
বর্তমানে বিয়ের অনুষ্ঠানে কনের পরিধেয় পোশাকে শাড়ির পাশাপাশি লেহাঙ্গাও দেখা যায় বেশি। বিশেষ করে বিয়ের দিন লেহাঙ্গা বেশি পরা হয়ে থাকে। আমরা যদি আমাদের পাশের দেশের দিকে তাকাই তাহলে সেখানে ব্রাইডাল খাদি লেহাঙ্গার চাহিদা দেখতে পাব। তাদের ফ্যাশন হাউজগুলো খাদি কাপড়ের উপর বিভিন্ন ডিজাইনের ব্রাইডাল লেহাঙ্গা তৈরি করছে। বর্তমানে আমাদের দেশেও যেহেতু বিয়েতে লেহাঙ্গা পরার…
খাদির ওয়েস্টার্ন ড্রেস নিয়ে কাজ করতে হবে।
আমাদের পাশের দেশ ভারতের কথা যদি বলে সেখানে খাদির বাণিজ্যিক সম্ভাবনা তৈরি হওয়ার পেছনে একটি কারন হচ্ছে তারা সময়ের সাথে সাথে খাদিতে পরিবর্তন নিয়ে এসেছে। সেখানকার কালচারের সাথে আমাদের অনেক কিছু অমিল থাকলেও কিছু কিছু মিল রয়েছে। যেমনঃ পোশাকের কথা যদি বলি তাহলে তারাও আমাদের মতো শাড়ি, পাঞ্জাবী, থ্রি – পিস, কুর্তি ইত্যাদি পরে থাকে।…
