বিয়ে আমাদের যেমন একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার তেমনি এর সামাজিক গুরুত্বও অনেক বেশি। বিয়েকে ঘিরেই প্রতিটি পরিবার নানাবিধ আয়োজন করে থাকেন আর এই আয়োজনে মূল যে বিষয় তা হচ্ছে পোশাক। বিয়ের সময় পোশাক বাছাইয়ের উপর বড় একটা বাজেট থাকে। তবে বিয়ের অনুষ্ঠানে খাদির তেমন ব্যবহার চোখে পড়েনা। বিয়েতে যদি খাদির ব্যবহার বৃদ্ধি করা যায় তাহলে খাদি পণ্যের ব্যবহার বৃদ্ধি করা সম্ভব হবে। যদি আমরা হলুদের কথা চিন্তা করি তাহলে সেখানে ছেলের পোশাক হিসেবে আমরা খাদি পাঞ্জাবী বেছে নিতে পারি এবং মেয়ের শাড়ির ক্ষেত্রেও তাই। বিয়েতে মূলত মেয়েদের পোশাক বাছাই করার ক্ষেত্রেই খুব বেশি ঝামেলা পোহাতে হয়। খাদি দিয়ে যেমন মেয়ের হলুদের শাড়ি হতে পারে তেমনি বিয়ের দিনেও খাদি শাড়ি বা খাদি দিয়ে তৈরি লেহেঙ্গা কনের পরনের পোশাক হিসেবে বেশ মানিয়ে যাবে। তবে আগে যেহেতু বিয়ের শাড়ি বা লেহেঙ্গা হিসেবে খাদি তেমন ব্যবহার হয়নি তাই এনিয়ে আগে থেকে কিছুটা গবেষণা বা আলাপ আলোচনা করে নিতে হবে আর এই কাজটি করতে পারেন একজন ডিজাইনার বা একজন উদ্যোক্তা যে নিজে ডিজাইন করে থাকেন নিন উদ্যোগের পণ্যগুলো। আমার মনে হয় খাদি দিয়ে যেহেতু সব ধরনের পোশাক তৈরি করা সম্ভব তাহলে বিয়েতে বর এবং কনের পোশাকের জন্য খাদি কাপড় বেস্ট মেটেরিয়াল হতে পারে। যদি এটি করা যায় তাহলে খাদির ব্যবহার অনেক বেড়ে যাবে
Similar Posts
খাদির বাজার বৃদ্ধিতে আরো বেশি অনলাইন উদ্যোগের প্রয়োজন।
গত বছর থেকে খাদি কাপড়ের একজন অনলাইন উদ্দ্যোক্তা হিসেবে আমি কাজ করছি। সেই থেকে এখন পর্যন্ত খাদি শিল্পের সাথে কোন না কোনভাবে জড়িত এমন অনেক ব্যক্তির সাথেই অনলাইন বা অফলাইনে কথা বলার সুযোগ হয়েছে। সেই অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছি যে বর্তমানে দেশীয় খাদির অভ্যন্তরীণ চাহিদা বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। দেশব্যাপী খাদির এই বাজার চাহিদা বৃদ্ধির মূল…
ওয়েভের মাধ্যমে খাদি পন্যের প্রচার বাড়ছে।
ওয়েভের মাধ্যমে খাদি পণ্যের প্রচার বাড়ছে বর্তমানে ময়মনসিংহ ওয়েভ চলছে এবং এর ফলে আমরা ময়মনসিংহ জেলার পণ্য এবং সেই জেলার উদ্যোক্তাদের সম্পর্কে জানতে পারছি। এর ফলে দেশি পন্য এবং দেশি পণ্য নিয়ে কাজ করছে এমন উদ্যোক্তাদের পরিচিতি বৃদ্ধি পাচ্ছে। যেকোন ওয়েভে আমরা বিভিন্ন পণ্য সম্পর্কে জানতে পারি। ময়মনসিংহ জেলায় খাদি নিয়ে কাজ করছে এমন উদ্যোক্তাও…
খাদির উন্নত মানের ইকোসিস্টেম দাঁড় করাতে হবে একটি পণ্য এগিয়ে নিয়ে যেতে হলে প্রয়োজন উন্নত মানের একটি ইকোসিস্টেম। ইকোসিস্টেম যত ভালো হবে পণ্যের এগিয়ে যাওয়া তত সহজ হবে। খাদি আমাদের ঐতিহ্যবাহী পণ্য এবং এই খাদির রয়েছে হাজার বছরের ইতিহাস। আমরা যারা খাদি নিয়ে কাজ করছি আমাদের প্রতিনিয়ত চেষ্টা থাকে কিভাবে খাদি ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে তা…
মানিকগঞ্জের খাদি
গত ১১ই এপ্রিল বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল এবং ই-ক্যাবের যৌথ কার্যক্রমের অংশ হিসেবে ইডিসির পক্ষ থেকে কাকলী আপুর নেতৃত্বে আমরা একটা টিম মানিকগঞ্জের তাঁত পল্লি ভিজিটে যাই। সেখানে এতো সুন্দর সুন্দর তাঁতের পণ্য তৈরি হয় তা সেখানে না গেলে জানতাম না। কিন্তু সমস্যা হচ্ছে তাদের পণ্যের প্রচার নেই যার জন্য তা সাধারণ মানুষের কাছে…
আরিফা মডেলের মাধ্যমে বিভিন্ন জেলার খাদি সম্পর্কে জানা যাবে
আমরা এতোদিন জেনে এসেছি খাদি শুধু কুমিল্লা জেলাতেই তৈরি হয়ে থাকে। কিন্তু খাদির সম্ভাবনা এবং চাহিদা খাদি শিল্পে জড়িয়ে থাকা ব্যক্তিদের খাদি নিয়ে গবেষণা করার প্রয়োজন তৈরি করে দিয়েছে। যার জন্য খাদি ডিজাইনাররা অন্য ফেব্রিকের সাথে খাদিকে মিলিয়ে ডিজাইনে পরিবর্তন আনতে চেষ্টা করে যাচ্ছে। এবং সময়ের পরিবর্তনের সাথে সাথে ফ্যাশনেও খাদি পোশাকে বৈচিত্র্য এসেছে। টাঙ্গাইল…
আরিফা মডেল এবং খাদি হিজাবের প্রচার আরিফা মডেলের শক্তি সম্পর্কে ইতিমধ্যে আমরা অনেকেই অবগত হয়েছি। আরিফা মডেলের কারনে ছোট গ্রুপ এবং পার্সোনাল প্রোফাইলে পণ্যের প্রচার এবং বিক্রি দুই বেড়েছে তা আমরা সবাই জানি। খাদি নিয়েও বিভিন্ন ছোট গ্রুপে অনেক আলোচনা হয়েছে এবং এখনও হয়। খাদি নিয়ে ‘খাদিবিডি’ গ্রুপ চালু হওয়ার পর থেকে এখন অনেকেই এই…
