রিডিং সিলেবাস রাজিব আহমেদ স্যারের গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট। এর মাধ্যমে যে কেউ একদম শূন্য থেকে ইংরেজিতে দক্ষ হয়ে উঠতে পারে। স্যার মূলত তার প্রতিটি আইডিয়া ইমপ্লিমেন্ট করে থাকেন সব ধরনের ছাত্র-ছাত্রীদের কথা চিন্তা করে বিশেষ করে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের জন্য। রিডিং সিলেবাসের মাধ্যমে আমরা দেখতে পাই একজন সাধারণ মানুষ ক্লাস ওয়ানের ইংলিশ ফর টু-ডে বই পড়া থেকে শুরু করে অনার্স লেভেলের বই পড়ে বুঝার ক্ষমতা অর্জন করেন। এখন অনেকেই রিডিং সিলেবাস শেষ করে বিদেশি ম্যাগাজিন এবং ফিলিপ কটলারের বই পড়ছেন তার মানে তারা সবাই এখন ইংরেজি ভালো বুঝেন। এতো কথা বলার একটাই কারন খাদি নিয়ে আমাদের দেশে তেমন কোন তথ্য নেই কিন্তু ভারতীয় বিভিন্ন ওয়েবসাইটে খাদির ইংরেজি অনেক কন্টেন্ট রয়েছে যেখান থেকে খাদি নিয়ে অনেক কিছু জানা সম্ভব। আর তা জানতে হলে প্রয়োজন ইংরেজি বুঝার ক্ষমতা যেটা সম্ভব রিডিং সিলেবাস শেষ করার মাধ্যমে। তাই আমরা যারা খাদি উদ্যোক্তা রয়েছি আমাদের জন্য রিডিং সিলেবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ খাদির ইংরেজি কন্টেন্ট বুঝার জন্য। এছাড়াও বিজনেস সম্পর্কে জানতে হলে ইংরেজির বিকল্প কিছু নেই।
Similar Posts
নতুন ডিজাইনের খাদি পোশাক নিয়ে প্রদর্শনীর আয়োজন করতে হবে।
বর্তমানে খাদির ডিজাইনে অনেক পরিবর্তন এসেছে। নতুন ডিজাইনের এসব পোশাকে রয়েছে আধুনিকতার ছোঁয়া। বাংলাদেশের খাদি নিয়ে কাজ করছে এমন ফ্যাশন হাউজগুলোকে নতুন ডিজাইনের খাদি নিয়ে প্রদর্শনীর আয়োজন করতে হবে। শুধু দেশে নয় দেশের বাহিরেও বাংলাদেশের খাদি দিয়ে তৈরি পোশাকের প্রদর্শনীর আয়োজন করতে হবে। বর্তমানে খাদি দিয়ে পশ্চিমা বিশ্বে ব্যবহৃত পোশাক যেমন ঃ কোট, প্যান্ট, শার্ট,…
খাদির ক্রেতাদের সম্মান জানাতে হবে। http://www.facebook.com/khadibdpage খাদি আমাদের শত বছরের ঐতিহ্য। খাদির সাথে মিশে আছে এদেশের অনেক ইতিহাস। এক সময় খাদি ছিল উপমহাদেশের প্রতিবাদের ভাষা। এই উপমহাদেশে আমরা নিজেদের স্বাধীনতা অর্জনের জন্য বেছে নিয়েছি নিজেদের নিজস্ব স্বত্বাকে প্রতিবাদ হিসেবে। কারন নিজস্ব জিনিসের মধ্যে এক ধরনের আবেগ লুকিয়ে থাকে যা অন্য কিছু দিয়ে পূরণ করা সম্ভব…
খাদি নিয়ে অনলাইনে সম্মিলিত প্রচারণা প্রয়োজন
খাদি নিয়ে এদেশের মানুষের মধ্যে আলাদা একটা অনুভূতি রয়েছে। তবে কথা হচ্ছে বর্তমানে যারা তরুণ রয়েছে তারা এই পণ্যের সাথে সেভাবে জড়িত নেই। এর কারন এখনকার যে তরুণ সমাজ তাদের সব কিছু জানার ক্ষেত্র হচ্ছে অনলাইন। আর অনলাইনে বাংলাদেশের খাদি নিয়ে কয়েকটি প্রতিবেদন আর সেল পোস্ট ছাড়া তেমন কিছু পাওয়া যাবে না। তাই তরুণদের মাঝে…
খাদির প্রচার বৃদ্ধি করতে অনলাইনে খাদি উদ্যোক্তা প্রয়োজনঃ
বর্তমানে প্রযুক্তির যুগে আমরা যত বেশি আমাদের কাজকে প্রযুক্তি নির্ভর করতে পারবো তা আমাদের জন্য আশানুরূপ ফল বয়ে নিয়ে আসবে। খাদি নিয়ে অফলাইনে অনেক উদ্যোক্তা এবং ব্যবসায়ী আছেন যারা নিজেদের কাজ অফলাইনেই করে থাকেন। কিন্তু অনলাইনে খাদি উদ্যোক্তা থাকলেও তাদের কার্যক্রম নিয়মিত চোখে পড়ে না। গত দুই বছরে আমরা দেশি পণ্যের ই-কমার্সের অনলাইনে উঠে আসার…
খাদি শাড়ি নিয়ে কাজ করতে হবেঃ
খাদি শাড়ি নিয়ে কাজ করতে হবে খাদি বলতেই প্রথমে আমাদের মাথায় আসে পাঞ্জাবীর কথা। এর যথেষ্ট কারনও রয়েছে। অনেক আগে থেকেই এদেশের মানুষের মধ্যে খাদি পাঞ্জাবীর প্রতি আলাদা টান ছিল এবং তাদের পছন্দের শীর্ষে ছিল খাদি কাপড় দিয়ে তৈরি পাঞ্জাবী। এই টান এখনও এদেশের তরুণদের মধ্যে বিদ্যমান। তারাও খাদি কাপড়ের তৈরি পাঞ্জাবী পরতে বেশি পছন্দ…
খাদি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন।
খাদি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন একজন উদ্যোক্তা যে পণ্য নিয়ে কাজ করুক না কেন সে যদি সেই পণ্য সম্পর্কে না জানে তাহলে বাজারে টিকে থাকা তার জন্য কঠিন হয়ে যাবে। খাদি নিয়ে জানার অনেক বিষয় আছে। যেমন ঃ খাদির উৎপত্তি, খাদি কাপড়ের বিশেষত্ব, বাজারে খাদির চাহিদা, খাদির প্রকারভেদ এবং কোন কাপড় দিয়ে…
