রিডিং সিলেবাস রাজিব আহমেদ স্যারের গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট। এর মাধ্যমে যে কেউ একদম শূন্য থেকে ইংরেজিতে দক্ষ হয়ে উঠতে পারে। স্যার মূলত তার প্রতিটি আইডিয়া ইমপ্লিমেন্ট করে থাকেন সব ধরনের ছাত্র-ছাত্রীদের কথা চিন্তা করে বিশেষ করে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের জন্য। রিডিং সিলেবাসের মাধ্যমে আমরা দেখতে পাই একজন সাধারণ মানুষ ক্লাস ওয়ানের ইংলিশ ফর টু-ডে বই পড়া থেকে শুরু করে অনার্স লেভেলের বই পড়ে বুঝার ক্ষমতা অর্জন করেন। এখন অনেকেই রিডিং সিলেবাস শেষ করে বিদেশি ম্যাগাজিন এবং ফিলিপ কটলারের বই পড়ছেন তার মানে তারা সবাই এখন ইংরেজি ভালো বুঝেন। এতো কথা বলার একটাই কারন খাদি নিয়ে আমাদের দেশে তেমন কোন তথ্য নেই কিন্তু ভারতীয় বিভিন্ন ওয়েবসাইটে খাদির ইংরেজি অনেক কন্টেন্ট রয়েছে যেখান থেকে খাদি নিয়ে অনেক কিছু জানা সম্ভব। আর তা জানতে হলে প্রয়োজন ইংরেজি বুঝার ক্ষমতা যেটা সম্ভব রিডিং সিলেবাস শেষ করার মাধ্যমে। তাই আমরা যারা খাদি উদ্যোক্তা রয়েছি আমাদের জন্য রিডিং সিলেবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ খাদির ইংরেজি কন্টেন্ট বুঝার জন্য। এছাড়াও বিজনেস সম্পর্কে জানতে হলে ইংরেজির বিকল্প কিছু নেই।
Similar Posts
খাদির টার্গেট মার্কেট নির্ণয় করে কাজ করতে হবে।
যেকোন উদ্যোগে টার্গেট মার্কেট গুরুত্বপূর্ণ একটি বিষয়। খাদির ক্ষেত্রেও সেই বিষয়টি চলে আসে। বাংলাদেশি খাদির টার্গেট মার্কেটের কথা যদি বলি তাহলে গ্রামে খাদির ব্যবহার হয় সবচেয়ে বেশি। কারন গ্রামের মানুষ খাদি নামটির সাথে যেভাবে পরিচিতি শহরে তেমনটা নেই। কাজেই এদিক থেকে চিন্তা করলে খাদির একটি ভালো চাহিদা রয়েছে গ্রামের দিকে। অনলাইনে এমন অনেক উদ্যোক্তা আছেন…
খাদির এক্সক্লুসিভ ডিজাইনের দিকে নজর দিতে হবে।
খাদির এক্সক্লুসিভ ডিজাইনের দিকে নজর দিতে হবে খাদি কাপড়ের পোশাক যদি আমরা দেখি সেখানে বেশিরভাগ নরমাল পোশাক চোখে পড়বে। শাড়ি এবং থ্রি – পিসগুলো একি রকম হয়ে থাকে অর্থাৎ এতে তেমন কোন কাজ করা থাকেনা। এবং বেশিরভাগ পোশাক হয়ে থাকে সুতি খাদির। অথচ সুতি ছাড়াও সিল্ক এবং তসরের খাদি হয়ে থাকে। যদি খাদি পোশাকের ডিজাইনে…
খাদির বহুমুখী ব্যবহার বৃদ্ধি করতে হবে।
একটি পণ্যকে বাজারে সারা বছর টিকিয়ে রাখতে হলে সেই পণ্যের সারা বছরের চাহিদা তৈরি করতে হবে। অর্থাৎ যেন পণ্যটি সারা বছর চলমান থাকে। খাদি কাপড়ের ব্যবহার অনেক আগের এবং এই কাপড়ের সাথে জড়িয়ে আছে নানাবিধ স্মৃতি। আমাদের দেশে খাদি কাপড় বলতে একটা কথায়ই মাথায় আসে মোটা কাপড়। এর অবশ্য কারন আছে। কারন সেভাবেই শুরুতে খাদিকে…
ডিজাইনারদের খাদি নিয়ে আরও বেশি কাজ করতে হবে।
খাদি বলতেই প্রথমে যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হলো মোটা কাপড়। একটা সময় এটা মাথায় রেখেই খাদিকে শীত বস্ত্র হিসেবে বেশি প্রাধান্য দেয়া হতো এবং ডিজাইনারদের মধ্যেও এটি লক্ষ্য করা যেত। কিন্তু বর্তমান সময়ের কথা ভিন্ন এখন ডিজাইনারদের মধ্যেও খাদি নিয়ে নতুন করে কাজ করার আগ্রহ বেড়েছে। খাদি নিয়ে বিভিন্ন ধরনের প্রদর্শনী এ আগ্রহের…
অনলাইনে খাদির প্রচারে অনলাইন খাদি মেলার আয়োজন করতে হবে।
অনলাইনে খাদির প্রচারে মেলার আয়োজন করা যেতে পারে। যেখানে অনলাইন উদ্যোক্তারা তাদের উদ্যোগের খাদি পণ্য তুলে ধরতে পারবে। সবচেয়ে ভালো হয় যদি এখানে আমরা সেলের দিকে ফোকাস না করে পণ্যের প্রচারের দিকে ফোকাস করি। বিভিন্ন জেলা থেকে খাদি উদ্যোক্তা এবং ক্রেতাদের মধ্যে ভালো একটি সম্পর্ক তৈরি হবে এই মেলার মাধ্যমে। আর অনলাইনে মেলার আয়োজন করা…
জেলা ভিত্তিক খাদি উদ্যোক্তা প্রয়োজন।
দেশি পণ্যের ই-কমার্স নিয়ে যত বেশি আলোচনা হবে ততই দেশি পন্য দেশের সব জেলায় ছড়িয়ে পড়বে। এর ফলে সব জেলায় দেশি পণ্যের ক্রেতাও তৈরি হবে। ক্রেতাদের চাহিদা মেটাতে প্রয়োজন দেশি পণ্যের জেলা ভিত্তিক উদ্যোক্তা। দেশীয় পণ্যের মধ্যে খাদি অন্যতম। দিন দিন বিভিন্ন জেলায় খাদির ক্রেতা তৈরি হচ্ছে। তাই জেলা ভিত্তিক খাদি উদ্যোক্তা প্রয়োজন। কুমিল্লা জেলার…
