আমাদের পাশের দেশ ভারতের কথা যদি বলে সেখানে খাদির বাণিজ্যিক সম্ভাবনা তৈরি হওয়ার পেছনে একটি কারন হচ্ছে তারা সময়ের সাথে সাথে খাদিতে পরিবর্তন নিয়ে এসেছে। সেখানকার কালচারের সাথে আমাদের অনেক কিছু অমিল থাকলেও কিছু কিছু মিল রয়েছে। যেমনঃ পোশাকের কথা যদি বলি তাহলে তারাও আমাদের মতো শাড়ি, পাঞ্জাবী, থ্রি – পিস, কুর্তি ইত্যাদি পরে থাকে। এছাড়া অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বাজারে খাদির চাহিদার কথা চিন্তা করে তারা খাদি দিয়ে অনেক ধরনের ওয়েস্টার্ন পোশাকের ভেরিয়েশন নিয়েও কাজ করছে। আমাদের দেশেও বিশেষ করে ঢাকা শহরের কথা যদি বলি তাহলে এখানকার তরুণদের মধ্যে ওয়েস্টার্ন পোশাক পরার প্রতি আকর্ষণ রয়েছে। খাদির সবচেয়ে সুবিধা হলো এই কাপড় দিয়ে ওয়েস্টার্ন ড্রেস তৈরি করা অনেক সহজ। অন্তত ঢাকা শহরকে টার্গেট করেও যদি খাদির ওয়েস্টার্ন ড্রেসের চাহিদা বৃদ্ধিতে কাজ করা হয় তাহলে খাদির চাহিদা অনেক বাড়বে বলে আমি মনে করি।
Similar Posts
গরমে সুতি খাদির চাহিদার সুযোগে খাদির বাজার প্রসারিত করতে হবে।
মূলত দুই ধরনের খাদি হয়ে থাকে। সিল্ক সুতার উচ্ছিষ্ট থেকে যে খাদি তৈরি হয় তাকে আন্ডি সিল্ক বলে। আর সুতি সুতার উচ্ছিষ্ট থেকে তৈরি হয় সুতি খাদি। সুতি খাদি সহজে ঘাম শুষে নেয় তাই গরমে এই কাপড়ের চাহিদা থাকে সবচেয়ে বেশি। শুধু খাদি নয় গরমকালে যেকোন ধরনের পোশাক ক্রয় ক্রয়ার ক্ষেত্রে ক্রেতা সব সময় সুতি…
শীতকালীন ভিন্ন ধরনের পোশাকে খাদির ব্যবহার বাড়াতে হবেঃ
শীতকালীন ভিন্ন ধরনের পোশাকে খাদির ব্যবহার বাড়াতে হবে খাদি নিয়ে সাধারণ ক্রেতাদের মধ্যে একটি ধারণা কাজ করে খাদি মোটা হওয়ায় এতে গরম লাগবে বেশি, তাই গরমের সময় অনেকেই খাদি কাপড় পরা থেকে বিরত থাকেন। তবে শীতে তারা খাদি দিয়ে তৈরি পোশাক পরতে পছন্দ করেন। সাধারণ ক্রেতাদের এই মানসিকতাকে কাজে লাগিয়ে শীতকালীন পোশাকে খাদির ব্যবহার বাড়াতে…
রোজার ইদের খাদি পোশাক নিয়ে এখন থেকেই কাজ করতে হবে।
আর কয়েকমাস পরেই রোজা শুরু হয়ে যাবে এবং তারপরেই ইদ। এ সময় আমাদের দেশে বিপুল পরিমাণ পোশাকের চাহিদা থাকে। তাই ইদকে সামনে কি ধরনের খাদি পোশাক নিয়ে কাজ করা যায় এনিয়ে এখন থেকেই প্ল্যানিং করতে হবে। গত ইদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবারের ইদে কি ধরনের পরিবর্তন আনা যেতে পারে সে বিষয়গুলো নিয়ে এখন থেকেই কাজ…
খাদি শালের প্রচার বাড়াতে হবে খাদি একটি খুব পরিচিত নাম। খাদি নামটি শুনেনি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। কারন যুগ যুগ ধরে খাদির সাথে মিশে আছে এই উপমহাদেশের মানুষের হাজারো গল্প। কাজেই খাদির পরিচিতি নিয়ে কোন সমস্যা নেই। সমস্যা হচ্ছে নতুনভাবে যে খাদি কাপড় দিয়ে বিভিন্ন পণ্য তৈরি হচ্ছে তার প্রচারণা তেমন নেই। এখন গ্রামাঞ্চলে…
ফ্যাশানে খাদি ব্যাগঃ
ফ্যাশানে খাদি ব্যাগ ফ্যাশন দুনিয়ায় ব্যাগ একটি অন্যতম জিনিস। একটি স্টাইলিশ লুককে আরও বেশি গর্জিয়াস করে তুলতে তার হাতে শোভা পাওয়া সুন্দর একটি ব্যাগ। অনেক সময় ব্যাগ দেখেই মানুষের রুচিবোধ পরীক্ষা করা হয়। কাজেই ফ্যাশন জগতে ব্যাগের গুরুত্ব অপরিসীম। ছোট এবং মিডিয়াম সাইজের ব্যাগ এদিকে বেশি ব্যবহার হতে দেখা যায়। পোশাকের সাথে মিল রেখে এসব…
নির্দিষ্ট জেলার বাহিরে খাদি শিল্প ছড়িয়ে দিতে হবে।
আমরা খাদি বলতেই জানি কুমিল্লা জেলায় তৈরি খাদির কথা। যার জন্য নির্দিষ্ট এই জেলাকে কেন্দ্র করেই খাদি শিল্পের প্রচার এবং প্রসার ঘটছে। নির্দিষ্ট এই জেলা কেন্দ্রিক পণ্যের তৈরি অন্য কোথাও করা যায় কিনা এনিয়ে তেমন কোন পদক্ষেপ দেখা যায় না। যেমন ঃ জামদানির কথা যদি বলি তাহলে জামদানি তৈরিতে যে আবহাওয়ার ভারসাম্য প্রয়োজন তা নির্দিষ্ট…

