আমরা এতোদিন জেনে এসেছি খাদি শুধু কুমিল্লা জেলাতেই তৈরি হয়ে থাকে। কিন্তু খাদির সম্ভাবনা এবং চাহিদা খাদি শিল্পে জড়িয়ে থাকা ব্যক্তিদের খাদি নিয়ে গবেষণা করার প্রয়োজন তৈরি করে দিয়েছে। যার জন্য খাদি ডিজাইনাররা অন্য ফেব্রিকের সাথে খাদিকে মিলিয়ে ডিজাইনে পরিবর্তন আনতে চেষ্টা করে যাচ্ছে। এবং সময়ের পরিবর্তনের সাথে সাথে ফ্যাশনেও খাদি পোশাকে বৈচিত্র্য এসেছে। টাঙ্গাইল জেলার তাঁতিদের হাতে তৈরি হচ্ছে খাদি সুতার মিশেলে অনেক কাপড়। হয়তো এর বেশি প্রচারণা না হওয়ার কারনে এই বিষয় সম্পর্কে আমাদের তেমন ধারণা নেই। তবে আমি মনে করি আরিফা মডেলের মাধ্যমে আমরা এসব বিষয় সম্পর্কে জানতে পারি। যারা টাঙ্গাইল জেলার উদ্যোক্তা আছেন তারা বিষয়টা ভালোভাবে জেনে এনিয়ে সবাইকে জানাতে পারেন। আবার অন্য জেলার উদ্যোক্তারাও একি কাজ করতে পারেন। আরিফা মডেল আমাদের দেশীয় ঐতিহ্য নিয়ে জানার অনেক সুযোগ করে দিয়েছে। আশা করি খাদি এবং অন্য সুতার মিশ্রণে তৈরি কাপড় সম্পর্কেও আমরা জানতে পারবো।
Similar Posts
আরিফা মডেলের কারনে খাদির ব্যবহার বেড়েছে
আরিফা মডেলের কারনে খাদির ব্যবহার বেড়েছে আরিফা মডেলের মূল উদ্দেশ্য ছিল বিভিন্ন জেলায় উৎপাদিত পণ্য, দর্শনীয় স্থান বা পর্যটন কেন্দ্র, জেলার পরিচিতি এবং সেই সাথে বিভিন্ন জেলার অনলাইন উদ্যোক্তাদের পরিচিতি বৃদ্ধি করা। এর ফলে আমাদের দেশীয় পণ্যগুলো সম্পর্কে সাধারণ মানুষ জানতে পারবে এবং সেই সাথে বিভিন্ন জেলায় বসবাসরত উদ্যোক্তাদের সম্পর্কেও জানতে পারবে। একজন উদ্যোক্তা আরিফা…
খাদি হিজাব সুতি হওয়াতে যে ধরনের সুবিধা পাওয়া যায়।
খাদি হিজাব সুতি হওয়াতে যে ধরনের সুবিধা পাওয়া যায় যারা মূলত হিজাব পরে থাকেন তারা সব সময় চিন্তা করেন আরামদায়ক হিজাবের কথা। এক্ষেত্রে তারা বেশিরভাগ সময় সুতি হিজাব বেছে নেন। স্কুল বা কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা দিনের অনেকেটা সময় বাহিরে থাকেন তাই তারা হিজাব পরার জন্য সব সময় সুতি হিজাবকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন। এছাড়া অফিসগামী…
খাদির অভ্যন্তরীণ বাজার চাহিদা তৈরি করতে হবে একজন উদ্যোক্তার উদ্যোগ পরিচালনায় তার কিছু সামাজিক দায়বদ্ধতাও থাকে। অর্থাৎ তার উদ্যোগের ফলে সমাজের কি উন্নয়ন হচ্ছে সেই দিকটাও তাকে খেয়াল রাখতে হবে। তাই আমরা যারা দেশি পণ্যের উদ্যোক্তা আমাদের জন্য এই দায়বদ্ধতা একটু বেশি। কারন আমাদের উদ্যোগ পরিচালনার মধ্য দিয়েই দেশীয় পণ্য তৈরির পেছনে যাদের অবদান রয়েছে…
ই-কমার্স ক্লাবের মাধ্যমে খাদি নিয়ে জানার সুযোগ তৈরি হবে।
গত ১৭ই মে ইস্টার্ন ইউনিভার্সিটিতে ই-কমার্স ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে অফলাইন ইভেন্ট আয়োজনের মাধ্যমে। এবং ইস্টার্ন ইউনিভার্সিটিকে অনুরোধ করা হয়েছে দেশীয় যেকোন একটি পণ্যকে পরিচিতি করার লক্ষ্য কাজ করার জন্য। ঠিক এভাবে যদি প্রতিটি ইউনিভার্সিটির ই-কমার্স ক্লাব একটি একটি করেও দেশীয় যেকোন পণ্যের প্রচারে কাজ করে যায় তাহলে দেশীয় পণ্যের প্রচার দ্রুত বৃদ্ধি পাবে।…
ছোটদের খাদি পোশাক নিয়ে চিন্তা করতে হবে।
সামনেই শীত আসছে। আর এই সময়টাতে অভিভাবকরা নিজেদের বাচ্চাদের ক্ষেত্রে একটু বেশি সতর্ক থাকেন। কারন এ সময় ঠান্ডার প্রকপ বেড়ে যায় অনেক বেশি। তাই আগে থেকেই তারা বাচ্চাদের জন্য আরামদায়ক এবং শীত নিবারন করা যায় এমন পোশাক নির্বাচন করে থাকেন। খাদি কাপড় দিয়ে তৈরি পোশাক বাচ্চাদের জন্য উপযুক্ত হবে। হাতে বুনা কাপড় হওয়াতে এই কাপড়ের…
শীতকালীন খাদি পোশাক তৈরিতে বর্তমান ফ্যাশন ট্রেন্ডের দিকে লক্ষ্য রাখতে হবে পোশাক তৈরিতে একজন উদ্যোক্তাকে সব সময় নজর রাখতে হয় নতুনত্বের দিকে। কারন ফ্যাশন দুনিয়ায় প্রতিনিয়ত নতুন নতুন ডিজাইন এড হয়। আর শীতকাল মানেই পোশাকে নতুনত্বের আধিক্য থাকে সবচেয়ে বেশি বিশেষ করে তরুণ – তরূণীদের মধ্যে এই আধিক্য দেখা যায় সবচেয়ে বেশি। যার জন্য প্রতি…
