প্রতি বছর আমাদের দেশে ইদের সময় পোশাকের চাহিদা থাকে সবচেয়ে বেশি। কারন ইদ উপলক্ষে কম-বেশি সবাই নতুন পোশাক কিনে থাকেন। হতে পারে তা নিজের জন্য, পরিবারের সদস্যদের জন্য বা আত্বিয় অথবা বন্ধু-বান্ধবদের উপহার দেয়ার জন্য। এ বছর এপ্রিলের শেষের দিকে ইদ হওয়ার সম্ভাবনা রয়েছে। কাজেই হাতে আর বেশি সময় বাকি নেই। কারন রোজা চলে আসলেই বা তার আগে থেকেই ক্রেতারা ইদের পোশাক কিনতে শুরু করেন। তাই ইদের খাদি পোশাক নিয়ে এখন থেকেই কাজ শুরু করতে হবে। কি ধরনের পোশাক ক্রেতার পছন্দ বা এখন কোন ডিজাইনের পোশাকের চাহিদা রয়েছে। এসব কিছু চিন্তা করেই এখন থেকে ইদের খাদি পোশাক নিয়ে কাজ শুরু করতে হবে। পরিকল্পিতভাবে কাজ শুরু করলে আগে থেকেই ইদের পোশাক নিয়ে ক্রেতাকে জানানো সহজ হবে। ক্রেতাও তার পছন্দের পোশাকটি দেখে কিনতে পারবে। এছাড়া গত বছর ইদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার আরও গুছিয়ে কাজ করতে হবে। যেহেতু আমরা অনলাইন উদ্যোক্তা তাই আমাদের জন্য ডেলিভারিও অনেক বড় একটা বিষয়। তাই এখন থেকেই ইদের খাদি পোশাক নিয়ে কাজ করা উচিৎ।
Similar Posts
দেশীয় খাদি শিল্পের ভবিষ্যৎ অগ্রযাত্রায় ই-কমার্স ক্লাবের ভূমিকা।
বাংলাদেশের ঐতিহ্যবাহী পণ্য হিসেবে কুমিল্লার খাদি কাপড়ের সুনাম প্রায় ১০০ বছর ধরে অক্ষুণ্ণ রয়েছে। মাঝে দীর্ঘদিন নানা প্রতিকুলতার মধ্য দিয়ে যেতে হলেও বর্তমানে খাদি শিল্প আবার তার সোনালী দিন ফিরে পেতে শুরু করেছে। সাম্প্রতিক সময়ে ই-কমার্সে দেশীয় পণ্যের ব্যাপক প্রচার-প্রচারণার সুফল হিসেবে দেশীয় খাদি শিল্প আবার ঘুরে দাঁড়াতে শুরু করেছে।অনলাইনে বিগত দুই বছর ধরে শ্রদ্ধেয়…
গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে হাতে বুনা খাদির চাহিদা বৃদ্ধি করতে হবে।
বর্তমানে হাতে বুনা খাদি থেকে মেশিনে তৈরি খাদির ব্যবহার দেখা যাচ্ছে বেশি। এর প্রধান দুটি কারন হচ্ছে মেশিনে তৈরি খাদি কম সময়ে অধিক পরিমাণে উৎপাদন করা যায়। অন্যদিকে মেশিনে তৈরি খাদি পাতলা হয়। যার জন্য বর্তমানে হাতে বুনা খাদির ব্যবহার কমে যাচ্ছে। কিন্তু এর ফলে গ্রামে যাদের হাতে বুনা খাদি ছিল অর্থ আয়ের মূল উৎস…
গরমে খাদি পোশাক।
শীত যেতে বসেছে প্রকৃতিতে এখন বসন্তের ছোঁয়া। আর এক-দুই মাস পরেই গরমের তাপমাত্রা বাড়তে থাকবে। আর গরমকাল মানেই পোশাক নির্বাচনে থাকে অনেক চিন্তা। কারন গরমে যত বেশি পাতলা আর আরামদায়ক পোশাক পরা যায় তত ভালো। গরম কালে অনেকেই খাদি কাপড় এভয়েড করে থাকেন মোটা বলে। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে এখন খাদি কাপড়ও উন্নত হওয়া…
খাদির অভ্যন্তরীণ বাজার ব্যবস্থা বৃদ্ধি করতে হবে
মানুষের মৌলিক অধিকারের মধ্যে বস্ত্র গুরুত্বপূর্ণ একটি বিষয়। সব শ্রেণীর মানুষের বস্ত্রের প্রয়োজন রয়েছে। নিজস্ব আয়-ব্যয়ের হিসাব মতে এতে পার্থক্য লক্ষ্য করা যায় কিন্তু প্রয়োজন সবার সমান। ২০২১ সালের জরিপ মতে দেশে প্রতি বছর বস্ত্রের চাহিদা রয়েছে প্রায় আড়াই হাজার মিলিয়ন মিটার। এই চাহিদার বিপরীতে দেশে তৈরি উৎপাদিত বস্ত্রের পরিমাণ প্রায় ১ হাজার ৭০০ মিলিয়ন…
খাদি কাপড় দিয়ে তৈরি গাউন জনপ্রিয় করে তুলতে হবে।
পোশাকের মধ্যে গাউন নারীদের অন্যতম পছন্দের একটি পোশাক। বিভিন্ন অনুষ্ঠানে অনেকেই গাউনকে প্রাধান্য দিয়ে থাকে। খাদি কাপড়ের গাউন অনেকেই পছন্দ করেন যার জন্য আমরা যারা উদ্যোক্তা আছি ক্রেতার এই পছন্দকে সম্মান দিয়ে গাউনে বিভিন্ন ডিজাইন নিয়ে আসতে পারি এবং এতে বিভিন্ন হাতের কাজ যোগ করে তা আরও সুন্দর করে তোলা সম্ভব। মোটা এবং পাতলা দুই…
খাদির সাধারণ ক্রেতারাই হতে পারে খাদির সেরা মডেল।
যেকোন উদ্যোগের সফলতার পেছনে ক্রেতার ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। খাদির ক্রেতারাই অনলাইনে খাদিকে জনপ্রিয় করে তুলেছে। কারন ক্রেতাদের রিভিউ দেয়ার মাধ্যমে খাদির প্রতি তাদের অভিজ্ঞতা সম্পর্কে আমরা জানতে পারি। সেই সাথে খাদি পরা ক্রেতাদের ছবি অনলাইনে খাদিকে আরও বেশি পরিচিত করে তুলেছে। আমরা পণ্যের প্রচারের জন্য মডেল দিয়ে ছবি তুলি যেন ক্রেতাদের মধ্যে পোশাকের প্রতি আকর্ষণ…
