প্রতি বছর আমাদের দেশে ইদের সময় পোশাকের চাহিদা থাকে সবচেয়ে বেশি। কারন ইদ উপলক্ষে কম-বেশি সবাই নতুন পোশাক কিনে থাকেন। হতে পারে তা নিজের জন্য, পরিবারের সদস্যদের জন্য বা আত্বিয় অথবা বন্ধু-বান্ধবদের উপহার দেয়ার জন্য। এ বছর এপ্রিলের শেষের দিকে ইদ হওয়ার সম্ভাবনা রয়েছে। কাজেই হাতে আর বেশি সময় বাকি নেই। কারন রোজা চলে আসলেই বা তার আগে থেকেই ক্রেতারা ইদের পোশাক কিনতে শুরু করেন। তাই ইদের খাদি পোশাক নিয়ে এখন থেকেই কাজ শুরু করতে হবে। কি ধরনের পোশাক ক্রেতার পছন্দ বা এখন কোন ডিজাইনের পোশাকের চাহিদা রয়েছে। এসব কিছু চিন্তা করেই এখন থেকে ইদের খাদি পোশাক নিয়ে কাজ শুরু করতে হবে। পরিকল্পিতভাবে কাজ শুরু করলে আগে থেকেই ইদের পোশাক নিয়ে ক্রেতাকে জানানো সহজ হবে। ক্রেতাও তার পছন্দের পোশাকটি দেখে কিনতে পারবে। এছাড়া গত বছর ইদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার আরও গুছিয়ে কাজ করতে হবে। যেহেতু আমরা অনলাইন উদ্যোক্তা তাই আমাদের জন্য ডেলিভারিও অনেক বড় একটা বিষয়। তাই এখন থেকেই ইদের খাদি পোশাক নিয়ে কাজ করা উচিৎ।
Similar Posts
দূর্গা পূজায় খাদি ধুতিঃ
সামনে আসছে দূর্গা পূজা। আর এই পূজায় ছেলেদের পোশাকের মধ্যে ধুতি অন্যতম। ধুতি ট্রাডিশন্যাল পোশাক হওয়াতে পূজায় এই পোশাকটি ছেলেদের পাঞ্জাবী এবং ফতুয়ার সাথে সব সময় পছন্দের শীর্ষে থাকে। হাতে তৈরি খাদি দিয়ে খুব সহজে ধুতি তৈরি করা যেতে পারে। যদি দূর্গা পূজাকে উদ্দেশ্য করে খাদি ধুতি তৈরির দিকে নজর দেয়া যায় তাহলে খুব ভালো…
How hand-woven would create employment?
A large portion of the people in our country are poor and unemployed. They cannot employed in any sector. Hand-woven khadi can be a great way for their development. From the history of khadi, we come to know that when the demand of khadi increased in the monastery, it also drove the demand for looms…
খাদি শালের প্রচারে এর ডিজাইনে ভিন্নতা প্রয়োজন।
খাদি শালগুলো মূলত এক রঙের বেশি হয়ে থাকে। এক রঙের শাল আবার অনেক ক্রেতা পছন্দও করে থাকেন। তবে এখানে এক রঙের খাদি শালের উপর বিভিন্ন ধরনের ডিজাইন আনা যেতে পারে। যেমন ঃ হ্যান্ডপেইন্ট, হাতের কাজ, বাটিক, ব্লক প্রিন্ট ইত্যাদি। শালের ক্ষেত্রে খাদির সম্ভাবনা সবচেয়ে বেশি কারন হাতে বুনা খাদি মোটা হওয়াতে সবাই এই কাপড়টি শীতকালে…
খাদি শিল্পের প্রসারে ক্রেতার চাহিদা ও মতামতের গুরুত্বঃ
যুগের সাথে তাল মিলিয়ে ঐতিহ্যবাহী খাদি পোশাকের ডিজাইন ও ব্যবহারে এসেছে পরিবর্তন। তাই খাদির ক্রেতাদের রুচি ও পছন্দ-অপছন্দকে ভাবনায় রেখে খাদি পণ্য নিয়ে স্বল্প পরিসরে হলেও এক্সপেরিমেন্ট বা পরীক্ষানিরীক্ষা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। দেশী-বিদেশী ডিজাইনাররা কাজ করছেন খাদিতে নতুনত্ব আনতে। মেলা ও প্রদর্শনীর মতো আয়োজন যেমন দেখা যাচ্ছে তেমনি খাদিকে ভিন্নভাবে উপস্থাপনে সক্রিয়ভাবে কাজ করে…
খাদি শাড়ি নিয়ে ফেইসবুকের পাশাপাশি ওয়েবসাইটের কন্টেন্ট করতে হবে।
খাদি শাড়ি নিয়ে ফেইসবুকের পাশাপাশি ওয়েবসাইটের কন্টেন্ট করতে হবে খাদি শাড়ির ব্যবহার আগে তেমনভাবে চোখে না পড়লেও বর্তমানে প্রচারণার জন্য অনেকেই খাদি শাড়ি পছন্দ করছেন এবং এই শাড়ির গুণাবলী নিয়েও আলোচনা করছেন। এসব মূলত হয়েছে ফেসবুকে খাদি নিয়ে কন্টেন্ট তৈরি করার ফলে। যদি খাদি শাড়ির প্রচারণা আরও বাড়াতে হয় তাহলে আমাদের ফেসবুকের পাশাপাশি ওয়েবসাইটে খাদি…
বসন্ত বরণে দেশীয় খাদি পোশাক।
বসন্ত বরণে দেশীয় খাদি পোশাক আর কিছুদিন পরেই ঋতুরাজ বসন্তের আগমন হবে। এ সময় প্রকৃতি সেজে উঠবে নতুন সাজে। শীতের মলিনতা ছাড়িয়ে প্রকৃতি সাজবে আপন রূপে। গাছে গাছে নতুন পাতা বলে দেবে বসন্তের আগমন শুরু হয়েছে। বসন্ত বরণে প্রতিবছর সাংস্কৃতিক জোটগুলো নানা আয়োজন করে থাকে। আর এই আয়োজনের মাঝে সবচেয়ে বেশি শোভা পায় বাসন্তী রঙের…
