দেশি পণ্যের ই-কমার্স নিয়ে যত বেশি আলোচনা হবে ততই দেশি পন্য দেশের সব জেলায় ছড়িয়ে পড়বে। এর ফলে সব জেলায় দেশি পণ্যের ক্রেতাও তৈরি হবে। ক্রেতাদের চাহিদা মেটাতে প্রয়োজন দেশি পণ্যের জেলা ভিত্তিক উদ্যোক্তা। দেশীয় পণ্যের মধ্যে খাদি অন্যতম। দিন দিন বিভিন্ন জেলায় খাদির ক্রেতা তৈরি হচ্ছে। তাই জেলা ভিত্তিক খাদি উদ্যোক্তা প্রয়োজন। কুমিল্লা জেলার বাহিরে যত বেশি খাদি উদ্যোক্তা গড়ে উঠবে ততই খাদির প্রচার বৃদ্ধি পাবে। এর ফলে উদ্যোক্তাদের মধ্যে বি২বি বিজনেসের প্রয়োজনীয়তা বৃদ্ধি পাবে। একজন খাদি উদ্যোক্তা হিসেবে গত দুই বছরে ঢাকার বাহিরে অনেক খাদি উদ্যোক্তা গড়ে উঠেছে। আশা করি আগামীতে দেশের প্রতিটি জেলায় খাদি উদ্যোক্তা গড়ে উঠবে এবং দেশি পণ্যের ই-কমার্সে খাদি পণ্যের উদ্যোক্তাদের অংশগ্রহণ মাধ্যমে খাদির জেলা ভিত্তিক প্রচার বৃদ্ধিতে সহায়তা করবে।
Similar Posts
ইউটিউবে খাদি শালের প্রচারণা বৃদ্ধি করতে হবে।
পণ্যের প্রচারণার জন্য ইউটিউব ভিডিও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সাত মাস আগের এক প্রতিবেদনে দেখা গিয়েছে বাংলাদেশে ইউটিউব ব্যবহারকারীর সংখ্যা প্রায় ২৯ মিলিয়ন। আর এদের মধ্যে তরুণদের সংখ্যা সবচেয়ে বেশি। এখন এই সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে। এতো সংখ্যক মানুষকে একটি পণ্য নিয়ে জানানোর জন্য তেমন কোন কন্টেন্ট ইউটিউবে নেই। খাদি শাল নিয়ে সার্চ…
Origin of the word “Khadi”
Although we heard the name “Khadi” many of us do not know where and how this name originated. Since 1921, during the time of the Swadeshi Movement, local leaders, businessmen and many renowned personalities urged common people to purchase clothes made by local weavers and cloth manufacturers and everyone responded to that call. At that…
দেশীয় শালের ওয়েভে খাদির প্রচার।
এখন শীতকাল তাই এ সময় স্বাভাবিক ভাবেই শালের চাহিদা থাকে। আর এই সময়টাতে শালের ওয়েভ অবশ্যই দেশীয় শালের জন্য গুরুত্বপূর্ণ। এখন ক্রেতার মধ্যেও শাল নিয়ে আগ্রহ থাকবে। যদিও এ বছর গরমকাল থেকেই শালের চাহিদা ছিল দেখার মতো। দেশীয় শালের বাজারে খাদি শাল অন্যতম। এবার খাদি শালের অনেক ভেরিয়েশন আমরা দেখতে পেয়েছি তার মধ্যে খাদি শালের…
তরুণ উদ্যোক্তাদের খাদিতে এগিয়ে আসতে হবে।
বর্তমানে বাংলাদেশকে বলা হয় তারুণ্যের প্রতীক। কারন দেশের অর্ধেকেরও বেশি তরুণ জনগোষ্ঠী রয়েছে। তরুণদের উপস্থিতি যেখানে সবচেয়ে বেশি হবে সেখানেই সফলতা আসবে। খাদি আমাদের দেশের অতিত ঐতিহ্য এবং সম্ভাবনাময় একটি পণ্য। কিন্তু সমস্যা হচ্ছে খাদি নিয়ে তরুণদের তেমন উদ্যোগ নেই। যদি তারা সিরিয়াসভাবে খাদি নিয়ে কাজ করে তাহলে খাদিতে অনেক পরিবর্তন আসা সম্ভব। তবে আশার…
হাতে বুনা খাদির চাহিদা বৃদ্ধিতে খাদি শাল।
খাদি বলতেই আগে আমরা বুঝতাম চরকায় তৈরি করা খাদি। কিন্তু বর্তমানে ক্রেতার চাহিদা অনুযায়ী মেশিন মেইড খাদির ব্যবহারও বেড়েছে। এর কারন হাতে বুনা খাদি মোটা হয়। তবে মোটা হলেও হাতে বুনা খাদি অনেক আরামদায়ক যা অনেকেই জানেন না। মোটা কাপড় শুনলেই তাদের মনে হয় এতে অনেক গরম অনুভূত হবে। এই বিষয়গুলো এখন আমরা অনেকেই জানি।…
খাদির প্রচার বৃদ্ধি করতে অনলাইনে খাদি উদ্যোক্তা প্রয়োজনঃ
বর্তমানে প্রযুক্তির যুগে আমরা যত বেশি আমাদের কাজকে প্রযুক্তি নির্ভর করতে পারবো তা আমাদের জন্য আশানুরূপ ফল বয়ে নিয়ে আসবে। খাদি নিয়ে অফলাইনে অনেক উদ্যোক্তা এবং ব্যবসায়ী আছেন যারা নিজেদের কাজ অফলাইনেই করে থাকেন। কিন্তু অনলাইনে খাদি উদ্যোক্তা থাকলেও তাদের কার্যক্রম নিয়মিত চোখে পড়ে না। গত দুই বছরে আমরা দেশি পণ্যের ই-কমার্সের অনলাইনে উঠে আসার…
