খাদি এমন একটি ফেব্রিক্স যার উপরে সব ধরনের কাজ করা সম্ভব হয়। খাদির এক রঙের শালের যেমন চাহিদা রয়েছে তেমনি খাদির উপর কাজ করা বিভিন্ন ধরনের শালেরও চাহিদা রয়েছে। যেমন ঃ খাদিতে ব্লক, বাটিক, হ্যান্ডপেইন্ট, হাতের কাজ ইত্যাদি এমন অনেক ধরনের কাজ করে তাতে আলাদা লুক দিয়ে বাজারে এর চাহিদা বৃদ্ধি করা সম্ভব। তবে এই সম্ভাবনা তৈরিতে প্রয়োজন এই ভেরিয়েশনগুলো নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরা। বাটিকের খাদি শালগুলোর নানা দিক তুলে ধরা যেতে পারে। আবার ব্লক করলে তা দেখতে কেমন হবে এবং ব্লকের ফলে কোন সমস্যা হবে কিনা এসব নিয়ে ক্রেতাকে জানানোর চেষ্টা করতে হবে। সেই সাথে হ্যান্ডপেইন্ট করলে তা কিভাবে যত্ন নিতে হবে এসব বিষয় তুলে ধরা প্রয়োজন। যখন প্রতিটি ভেরিয়েশন নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য তুলে ধরা হবে তখনি এসব শালের প্রচার বৃদ্ধি পাবে যা চাহিদা বৃদ্ধিতে সহায়তা করবে। আমাদের দেশীয় শালগুলোর মধ্যে খাদি শাল অন্যতম। তবে সমস্যা হচ্ছে এসব শালের তেমন প্রচারণা নেই। যত বেশি প্রচার হবে ততই দেশীয় শাল মার্কেটে যায়গা করে নিতে পারবে এবং এর ফলে বিদেশি শালের চাহিদা কমানো সম্ভব হবে। তাই নিজ নিজ উদ্যোগের শালের ভেরিয়েশনগুলো নিয়ে আমাদেরকে বিভিন্ন তথ্য তুলে ধরতে হবে যেন তা ক্রেতার কাছে পৌঁছানো সম্ভব হয়।
Similar Posts
খাদি থ্রি – পিস নিয়ে কন্টেন্ট তৈরি করতে হবে আমাদের দেশীয় থ্রি – পিস নিয়ে আগে তেমন কন্টেন্ট তৈরি হতো না কিন্তু দেশি পণ্যের প্রচারে শাড়ির পাশাপাশি দেশীয় থ্রি – পিস নিয়েও অনেক কন্টেন্ট তৈরি হচ্ছে। এসব কন্টেন্টের উল্লেখযোগ্য বিষয় হচ্ছে থ্রি – পিসের যাবতীয় দিক তুলে ধরা। যেমন ঃ থ্রি – পিস গুলো কি…
মেয়েদের পোশাকের সাথে খাদি কটির ব্যবহার বর্তমানে টিন এজারদের কাছে কটি খুব জনপ্রিয় যদিও কটি সব বয়সী নারীদেরকেই মানিয়ে যায়। কটির ব্যবহার অনেক আগে থেকেই চল আসছে। আগে এক রঙের কটির ব্যবহার থাকলেও বর্তমানে বিভিন্ন ডিজাইনের কটির ব্যবহার লক্ষ্য করা যায়। এক সময় শুধু ছেলেরা কটি ব্যবহার করতো কিন্তু এখন মেয়েরাও স্বাচ্ছন্দ্য যেকোন পোশাকের উপর…
খাদি কাপড়ের তৈরি লুঙ্গির ব্যবহার নিয়ে কন্টেন্ট তৈরি করতে হবে লুঙ্গি পরার সূচনা দক্ষিণ ভারতে শুরু হলেও বর্তমানে দক্ষিণ এশিয়ার অনেক দেশে এই পোশাকটি ছেলেদের নিত্যদিনের পরিধেয় পোশাকের মধ্যে অন্যতম। বাংলাদেশের সব সম্প্রদায়ের লোকেদের মধ্যে লুঙ্গি পরার প্রচলন রয়েছে। এছাড়া আদিবাসী নারীরাও লুঙ্গি পরে থাকেন যা তাদের ভাষায় ‘থামি’ নামে পরিচিত। তবে তাদের পরার ধরন…
জেলা ভিত্তিক ক্রেতার জন্য জেলা ভিত্তিক খাদি উদ্যোক্তা প্রয়োজন।
যেকোন উদ্যোগের মূলে থাকে ক্রেতা। একজন ক্রেতার সন্তুষ্টি অর্জনের জন্যই উদ্যোক্তা এবং ব্যবসায়ী বিভিন্ন পন্থা অবলম্বন করে থাকে। খাদি উদ্যোক্তাদের খাদির চাহিদা বৃদ্ধির লক্ষ্য জেলা ভিত্তিক উদ্যোক্তা গড়ে উঠা প্রয়োজন। বর্তমানে অনলাইনে দেশি পণ্যের যে প্রচার বৃদ্ধি পাচ্ছে তাতে করে বিভিন্ন জেলায় দেশি পণ্যের ক্রেতা তৈরি হচ্ছে। একেক জেলার ক্রেতা অনুযায়ী তাদের পছন্দ এবং চাহিদা…
বসন্ত উৎসবে দেশীয় পণ্যের মেলা
বসন্ত উৎসবে দেশীয় পণ্যের মেলা বাঙালির উৎসব মানেই সেখানে বাহারি রঙের পোশাক চোখে পরবে। আর সে পোশাকের ধরন পরিচয় করিয়ে দেয় বাঙালির সংস্কৃতির সাথে কারন এসব উৎসবে সবাই দেশীয় পোশাককেই বেশি প্রাধান্য দিয়ে থাকেন। জামদানি, সুতি, সিল্ক, ব্লক, হাফসিল্ক, কাতান, খাদি, বাটিক, মণিপুরী ইত্যাদি শাড়ি নারীদের গাঁয়ে বেশি শোভা পায় আর সেই সাথে ছেলেদের গাঁয়ে…
বাংলাদেশের খাদির ভিন্নতা তুলে ধরতে হবে।
আমরা জানি খাদি তৎকালীন ভারতবর্ষের একটি পণ্য ছিল। অর্থাৎ সে সময় ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার জন্য নিজ দেশীয় পণ্যের ব্যবহার হয়ে উঠেছিল আন্দলোনের ভাষা। সেই থেকে মোটা কাপড় হিসেবে খাদির ব্যবহার শুরু হয় সর্বত্র। অর্থাৎ নিজ দেশের অর্থনৈতিক উন্নয়নে বিদেশি পণ্য বর্জন এবং দেশি পণ্যের ব্যবহার নিশ্চিত করে অর্থনীতিকে পুনরুদ্ধার করা। ভারতবর্ষ ব্রিটিশদের হাত…
