খাদি এমন একটি ফেব্রিক্স যার উপরে সব ধরনের কাজ করা সম্ভব হয়। খাদির এক রঙের শালের যেমন চাহিদা রয়েছে তেমনি খাদির উপর কাজ করা বিভিন্ন ধরনের শালেরও চাহিদা রয়েছে। যেমন ঃ খাদিতে ব্লক, বাটিক, হ্যান্ডপেইন্ট, হাতের কাজ ইত্যাদি এমন অনেক ধরনের কাজ করে তাতে আলাদা লুক দিয়ে বাজারে এর চাহিদা বৃদ্ধি করা সম্ভব। তবে এই সম্ভাবনা তৈরিতে প্রয়োজন এই ভেরিয়েশনগুলো নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরা। বাটিকের খাদি শালগুলোর নানা দিক তুলে ধরা যেতে পারে। আবার ব্লক করলে তা দেখতে কেমন হবে এবং ব্লকের ফলে কোন সমস্যা হবে কিনা এসব নিয়ে ক্রেতাকে জানানোর চেষ্টা করতে হবে। সেই সাথে হ্যান্ডপেইন্ট করলে তা কিভাবে যত্ন নিতে হবে এসব বিষয় তুলে ধরা প্রয়োজন। যখন প্রতিটি ভেরিয়েশন নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য তুলে ধরা হবে তখনি এসব শালের প্রচার বৃদ্ধি পাবে যা চাহিদা বৃদ্ধিতে সহায়তা করবে। আমাদের দেশীয় শালগুলোর মধ্যে খাদি শাল অন্যতম। তবে সমস্যা হচ্ছে এসব শালের তেমন প্রচারণা নেই। যত বেশি প্রচার হবে ততই দেশীয় শাল মার্কেটে যায়গা করে নিতে পারবে এবং এর ফলে বিদেশি শালের চাহিদা কমানো সম্ভব হবে। তাই নিজ নিজ উদ্যোগের শালের ভেরিয়েশনগুলো নিয়ে আমাদেরকে বিভিন্ন তথ্য তুলে ধরতে হবে যেন তা ক্রেতার কাছে পৌঁছানো সম্ভব হয়।
Similar Posts
অনলাইনে আরিফা মডেলের মাধ্যমে খাদি উদ্যোক্তাদের পরিচিতি বৃদ্ধি করতে হবে।
আরিফা মডেল কি এবং কেন এটি করা হয়েছিল এনিয়ে এখন আমরা সবাই জানি। কিছু ব্যতিক্রমী মানুষ আছে যারা আরিফা মডেল মানে আরিফা আপুর পরিচিতির কথা চিন্তা করে এবং তাদের মধ্যে অনেকেই এখন নাই হয়ে গেছে। আরিফা মডেলের কারনে আমাদের দেশীয় বিভিন্ন ঐতিহ্য আমাদের সামানে উঠে আসছে। আর পণ্যের এই পরিচিতি বৃদ্ধির কাজ করছে একজন সাধারণ…
খাদি ব্লেজারের চাহিদা বৃদ্ধি করতে হবে।
অফিসিয়াল লুকে ব্লেজার একটি অতি পরিচিত নাম। এবং স্মার্ট পোশাক হিসেবেও ব্লেজারে কদর রয়েছে সব সময়। ব্লেজার ছেলে এবং মেয়ে উভয়ের জন্যই হয়ে থাকে শুধু কাটে ভিন্নতা লক্ষ্য করা যায়। বিভিন্ন ধরনের কাপড় দিয়ে ব্লেজার তৈরি করা হয়ে থাকে। তবে একটু মোটা কাপড়ের ব্যবহার এখানে বেশি লক্ষ্য করা যায়। সেই কথা চিন্তা করলে হাতে বুনা…
ইদ উপযোগী খাদি ড্রেস।
ইদ উপযোগী খাদি ড্রেস ইদকে কেন্দ্র করে সব সময় একজন উদ্যোক্তা এবং ব্যবসায়ীর আলাদা প্রস্তুতি থাকে। প্রতি বছর দুটি ইদের জন্য অনেক পরিকল্পনা করে কাজ করা হয়। কিভাবে নতুন ডিজাইন নিয়ে আসা যায়, বর্তমানে কোন ধরনের পোশাকেত ট্রেন্ড চলছে, ছেলেদের পোশাক কেমন হবে এবং মেয়েদের কোন ধরনের ড্রেসের প্রতি আকর্ষণ রয়েছে ইত্যাদি এইসব দিক দেখেই…
খাদির ইনফোগ্রাফ করা প্রয়োজন।
খাদির ইনফোগ্রাফ করা প্রয়োজন ইনফোগ্রাফ কি এনিয়ে আমাদের অনেকেরি ধারণা নেই। ইনফোগ্রাফ হচ্ছে এক জায়গায় পণ্যের ছবি, সংখ্যা এবং লেখার সমন্বয়ে গঠিত একটি চিত্র যার মাধ্যমে খুব সহজে পণ্যের যাবতীয় তথ্য পাওয়া যায়। আমাদের কাছে অপরিচিত হলেও বড় বড় কোম্পানিগুলো তাদের পণ্য সহজে সাধারণ ক্রেতার কাছে পরিচিত করে তুলতে তাদের পণ্যের ইনফোগ্রাফ তৈরি করে থাকে।…
বাংলাদেশে তৈরি খাদির প্রচারে খাদি নিয়ে আলাদা সংস্থা গড়ে তোলা প্রয়োজন।
বাংলাদেশের খাদির সঠিক প্রচার বৃদ্ধির জন্য খাদি নিয়ে আলাদা সংস্থা গড়ে উঠা প্রয়োজন। যার কাজ হবে শুধু খাদি নিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা। অর্থাৎ এক কথায় খাদির সার্বিক বিষয় মনিটরিং করা।বাংলাদেশে তৈরি খাদি পণ্যের প্রচারকে কিভাবে সব যায়গায় ছড়িয়ে দেয়া যায় এনিয়ে এই সংস্থা কাজ করতে পারে। সরকারি এবং বেসরকারি দুই উপায়ে এই সংস্থা গড়ে…
দেশীয় শালের ওয়েভে খাদির প্রচার।
এখন শীতকাল তাই এ সময় স্বাভাবিক ভাবেই শালের চাহিদা থাকে। আর এই সময়টাতে শালের ওয়েভ অবশ্যই দেশীয় শালের জন্য গুরুত্বপূর্ণ। এখন ক্রেতার মধ্যেও শাল নিয়ে আগ্রহ থাকবে। যদিও এ বছর গরমকাল থেকেই শালের চাহিদা ছিল দেখার মতো। দেশীয় শালের বাজারে খাদি শাল অন্যতম। এবার খাদি শালের অনেক ভেরিয়েশন আমরা দেখতে পেয়েছি তার মধ্যে খাদি শালের…
