আমাদের পাশের দেশ ভারতের কথা যদি বলে সেখানে খাদির বাণিজ্যিক সম্ভাবনা তৈরি হওয়ার পেছনে একটি কারন হচ্ছে তারা সময়ের সাথে সাথে খাদিতে পরিবর্তন নিয়ে এসেছে। সেখানকার কালচারের সাথে আমাদের অনেক কিছু অমিল থাকলেও কিছু কিছু মিল রয়েছে। যেমনঃ পোশাকের কথা যদি বলি তাহলে তারাও আমাদের মতো শাড়ি, পাঞ্জাবী, থ্রি – পিস, কুর্তি ইত্যাদি পরে থাকে। এছাড়া অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বাজারে খাদির চাহিদার কথা চিন্তা করে তারা খাদি দিয়ে অনেক ধরনের ওয়েস্টার্ন পোশাকের ভেরিয়েশন নিয়েও কাজ করছে। আমাদের দেশেও বিশেষ করে ঢাকা শহরের কথা যদি বলি তাহলে এখানকার তরুণদের মধ্যে ওয়েস্টার্ন পোশাক পরার প্রতি আকর্ষণ রয়েছে। খাদির সবচেয়ে সুবিধা হলো এই কাপড় দিয়ে ওয়েস্টার্ন ড্রেস তৈরি করা অনেক সহজ। অন্তত ঢাকা শহরকে টার্গেট করেও যদি খাদির ওয়েস্টার্ন ড্রেসের চাহিদা বৃদ্ধিতে কাজ করা হয় তাহলে খাদির চাহিদা অনেক বাড়বে বলে আমি মনে করি।
Similar Posts
অনলাইনে খাদির প্রচার বৃদ্ধি করতে উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি করা।
একজন দক্ষ উদ্যোক্তা তার নিজ উদ্যোগ পরিচালনায় সব সময় পারিপার্শ্বিক অবস্থার দিকে খেয়াল রেখেই উদ্যোগ পরিচালনা করে থাকে। একজন দক্ষ উদ্যোক্তা সব সময় চেষ্টা করে থাকেন মার্কেট বুঝে কাজ করতে। অনলাইনে আমরা যারা উদ্যোক্তা রয়েছি এর মধ্যে অনেকেই কোন রকম পরিকল্পনা ছাড়া উদ্যোগ পরিচালনা করে থাকে। পরবর্তীতে লস হলে তা সম্পূর্ণ নেগেটিভভাবে উপস্থাপন করার চেষ্টা…
ওয়েবসাইটের মাধ্যমে খাদি নিয়ে জানানোর চেষ্টা করতে হবে:
দেশীয় খাদির একজন উদ্যোক্তা হিসেবে আমার মনে হয় যে, খাদি সম্পর্কে সাধারন মানুষকে আরো বেশি আগ্রহী করে তুলতে হলে তাদেরকে খাদি সম্পর্কে আগে জানাতে হবে, তাদেরকে বোঝাতে হবে বাঙ্গালির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ জুড়ে রয়েছে খাদি। ওয়েবসাইটের মাধ্যমে এই কাজটি বেশ কার্যকরভাবেই করা সম্ভব। সবচেয়ে বড় কথা হলো খাদি সম্পর্কে যত বেশি…
খাদি শিল্পের অগ্রযাত্রায় অনলাইন উদ্যোক্তাদের ভুমিকা একটি শিল্প এগিয়ে নিয়ে যেতে একসাথে অনেকের একটি উদ্দেশ্য নিয়ে কাজ করতে হয়। আর সেই উদ্দেশ্যটি হলো সেই শিল্পের উন্নতি। বিজনেস পলিসি একেকজনের একেক রকম হতে পারে কিন্তু উদ্দেশ্য থাকতে হবে শিল্পের উন্নয়নের জন্য কাজ করা। খাদি শিল্পের অগ্রযাত্রায় উদ্যোক্তাদের একি রকম ভুমিকা থাকতে হবে। বিশেষ করে আমরা যারা…
ইদের জন্য খাদি পাঞ্জাবি করতে হবে।
ইদের জন্য খাদি পাঞ্জাবী নিয়ে এখন থেকেই কাজ শুরু করতে হবে মোটামুটি পোশাকের বাজারে ইদের বেচা-কেনা শুরু হয়ে গেছে। কারন আগামী মাসের শেষের দিকেই ইদ। তাই অনলাইন এবং অফলাইন সর্বত্রই ইদের পোশাক নিয়ে সবাই আলোচনা করছে। প্রতি বছর ইদকে সামনে রেখে পোশাকের বাজারে পাঞ্জাবীর চাহিদা থাকে সবচেয়ে বেশি। আর পাঞ্জাবীর এই বাজার অনেকটাই দখল করে…
জেলা পর্যায়ে খাদির প্রচারে জেলা ভিত্তিক উদ্যোক্তা প্রয়োজন।
একটি নির্দিষ্ট জেলা ভিত্তিক পণ্যের প্রচার সব জেলায় ছড়িয়ে দিতে প্রয়োজন জেলা ভিত্তিক উদ্যোক্তা। যখন সব জেলায় উদ্যোক্তা গড়ে উঠবে তখন পণ্যের প্রচার সব যায়গায় ছড়িয়ে পড়বে। খাদি পণ্যের প্রচারেও জেলা ভিত্তিক উদ্যোক্তা প্রয়োজন। খাদি বলতেই আমাদের মাথায় প্রথমে যে বিষয়টা আসে তা হলো কুমিল্লা জেলার নাম। অর্থাৎ খাদি এই জেলার ঐতিহ্য হিসেবে পরিচিত। তবে…
বাংলাদেশি খাদি শাল নিয়ে ওয়েবসাইট প্রয়োজন।
খাদি শালের নিয়ে সার্চ করলে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে তৈরি শালগুলো সামনে আসে।কারন খাদির উপরে সেই দেশের অনেক ধরনের ওয়েবসাইট রয়েছে যার জন্য গুগল সার্চ করলে তাদের পণ্যগুলোই আমরা দেখতে পাই। এখানে আমাদের যায়গা করাটা অনেক চ্যালেঞ্জ হলেও সেটা নিয়ে কাজ করতে হবে। কারন আজকের ভারত খাদি নিয়ে যে পজিশনে আছে সেটা একদিনে হয়নি। তাদের…

