প্রতি বছর আমাদের দেশে ইদের সময় পোশাকের চাহিদা থাকে সবচেয়ে বেশি। কারন ইদ উপলক্ষে কম-বেশি সবাই নতুন পোশাক কিনে থাকেন। হতে পারে তা নিজের জন্য, পরিবারের সদস্যদের জন্য বা আত্বিয় অথবা বন্ধু-বান্ধবদের উপহার দেয়ার জন্য। এ বছর এপ্রিলের শেষের দিকে ইদ হওয়ার সম্ভাবনা রয়েছে। কাজেই হাতে আর বেশি সময় বাকি নেই। কারন রোজা চলে আসলেই বা তার আগে থেকেই ক্রেতারা ইদের পোশাক কিনতে শুরু করেন। তাই ইদের খাদি পোশাক নিয়ে এখন থেকেই কাজ শুরু করতে হবে। কি ধরনের পোশাক ক্রেতার পছন্দ বা এখন কোন ডিজাইনের পোশাকের চাহিদা রয়েছে। এসব কিছু চিন্তা করেই এখন থেকে ইদের খাদি পোশাক নিয়ে কাজ শুরু করতে হবে। পরিকল্পিতভাবে কাজ শুরু করলে আগে থেকেই ইদের পোশাক নিয়ে ক্রেতাকে জানানো সহজ হবে। ক্রেতাও তার পছন্দের পোশাকটি দেখে কিনতে পারবে। এছাড়া গত বছর ইদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার আরও গুছিয়ে কাজ করতে হবে। যেহেতু আমরা অনলাইন উদ্যোক্তা তাই আমাদের জন্য ডেলিভারিও অনেক বড় একটা বিষয়। তাই এখন থেকেই ইদের খাদি পোশাক নিয়ে কাজ করা উচিৎ।
Similar Posts
খাদি নিয়ে অনলাইন সেমিনারের আয়োজন করতে হবে।
খাদি আমাদের শত বছরের ঐতিহ্য এবং এই খাদির সাথে মিশে আছে হাসি-কান্নার নানা ইতিহাস, যা আজও অনেকের মনে দাগ কেটে যায়। খাদির এই ইতিহাসের জন্যই আজ এতো বছর পরেও খাদি আমাদের মাঝে আগের জৌলুশ নিয়েই রয়ে গেছে। তাই বাংলাদেশের খাদিকে আরও বেশি পরিমাণে সমৃদ্ধশালী করতে হলে অনলাইনে খাদির সেমিনার প্রয়োজন। আর এই সেমিনারে যারা খাদি…
খাদি উদ্যোক্তাদের অনলাইনে খাদি নিয়ে লেখালেখি বৃদ্ধি করতে হবে।
অনলাইন উদ্যোগ মানে ক্রয়-বিক্রয় নয় এখানে টিকে থাকতে হলে নিয়মিত নিজের উপস্থিতি ক্রেতাকে জানাতে হবে। আর যারা অনলাইন ক্রেতা রয়েছেন তারা সেসব উদ্যোক্তাকেই পছন্দ করেন যাদের কাছ থেকে তারা পণ্য সম্পর্কে ভালো কিছু জানতে পারেন। একজন উদ্যোক্তা হিসেবে পণ্য সম্পর্কে জানানো আমাদের দায়িত্ব। যেভাবে আমি প্রতিদিন খাদি নিয়ে লিখে যাচ্ছি এতে করে যেমন আমার পরিচিতি…
Making a podcast on Khadi
Many of us know about podcasts, but to put it simply, a podcast is an audio clip on a particular topic. Podcasts are a lot like radio. The use of technology is increasing day by day. In this age of technology, we have to increase the usage of technology to promote products and services. People…
বসন্ত বরণে দেশীয় খাদি পোশাক।
বসন্ত বরণে দেশীয় খাদি পোশাক আর কিছুদিন পরেই ঋতুরাজ বসন্তের আগমন হবে। এ সময় প্রকৃতি সেজে উঠবে নতুন সাজে। শীতের মলিনতা ছাড়িয়ে প্রকৃতি সাজবে আপন রূপে। গাছে গাছে নতুন পাতা বলে দেবে বসন্তের আগমন শুরু হয়েছে। বসন্ত বরণে প্রতিবছর সাংস্কৃতিক জোটগুলো নানা আয়োজন করে থাকে। আর এই আয়োজনের মাঝে সবচেয়ে বেশি শোভা পায় বাসন্তী রঙের…
উৎসবে খাদি পাঞ্জাবী খাদি পাঞ্জাবী পছন্দ করে না এমন ক্রেতা খুঁজে পাওয়া মুশকিল। কারন সব বয়সী পুরুষের কাছে খাদি পাঞ্জাবী পছন্দের শীর্ষে থাকে। এর অবশ্য যথাযথ কারন রয়েছে তা হচ্ছে আমাদের পূর্ব – পুরুষদের কাছ থেকেই ছোট বেলা থেকে আমরা খাদি পাঞ্জাবীর কথা শুনেছি তারা আবার তাদের পূর্ব পুরুষদের কাছ থেকে শুনেছে। এভাবে প্রজন্মের পর…
অনলাইনে বাংলাদেশের খাদি কাপড়ের তথ্যবহুল কন্টেন্ট প্রয়োজন।
অনলাইনে বাংলাদেশের খাদি কাপড়ের তথ্যবহুল কন্টেন্ট প্রয়োজন। বর্তমানে ই-কমার্সের জন্য অনলাইনেদেশীয় পণ্যের প্রচার বৃদ্ধি পাচ্ছে। খাদিও তার মধ্যে একটি। তবে সমস্যা যেটা হচ্ছে বাংলাদেশের খাদি নিয়ে অনলাইনে সার্চ করলে তথ্যবহুল তেমন কোন কন্টেন্ট পাওয়া যায় না। যেগুলো আছে সব সেল নির্ভর। কিন্তু অন্যদিকে ভারতীয় খাদি নিয়ে সার্চ করলে ইংরেজিতে অনেক কন্টেন্ট পাওয়া যায় এবং এগুলোর…
