খাদি এমন একটি ফেব্রিক্স যার উপরে সব ধরনের কাজ করা সম্ভব হয়। খাদির এক রঙের শালের যেমন চাহিদা রয়েছে তেমনি খাদির উপর কাজ করা বিভিন্ন ধরনের শালেরও চাহিদা রয়েছে। যেমন ঃ খাদিতে ব্লক, বাটিক, হ্যান্ডপেইন্ট, হাতের কাজ ইত্যাদি এমন অনেক ধরনের কাজ করে তাতে আলাদা লুক দিয়ে বাজারে এর চাহিদা বৃদ্ধি করা সম্ভব। তবে এই সম্ভাবনা তৈরিতে প্রয়োজন এই ভেরিয়েশনগুলো নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরা। বাটিকের খাদি শালগুলোর নানা দিক তুলে ধরা যেতে পারে। আবার ব্লক করলে তা দেখতে কেমন হবে এবং ব্লকের ফলে কোন সমস্যা হবে কিনা এসব নিয়ে ক্রেতাকে জানানোর চেষ্টা করতে হবে। সেই সাথে হ্যান্ডপেইন্ট করলে তা কিভাবে যত্ন নিতে হবে এসব বিষয় তুলে ধরা প্রয়োজন। যখন প্রতিটি ভেরিয়েশন নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য তুলে ধরা হবে তখনি এসব শালের প্রচার বৃদ্ধি পাবে যা চাহিদা বৃদ্ধিতে সহায়তা করবে। আমাদের দেশীয় শালগুলোর মধ্যে খাদি শাল অন্যতম। তবে সমস্যা হচ্ছে এসব শালের তেমন প্রচারণা নেই। যত বেশি প্রচার হবে ততই দেশীয় শাল মার্কেটে যায়গা করে নিতে পারবে এবং এর ফলে বিদেশি শালের চাহিদা কমানো সম্ভব হবে। তাই নিজ নিজ উদ্যোগের শালের ভেরিয়েশনগুলো নিয়ে আমাদেরকে বিভিন্ন তথ্য তুলে ধরতে হবে যেন তা ক্রেতার কাছে পৌঁছানো সম্ভব হয়।
Similar Posts
অনলাইন উদ্যোক্তাদের দক্ষতা খাদি পণ্যের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে রাজিব স্যার সব সময় বলেন ই-কমার্স শিক্ষিত লোকের ইন্ডাস্ট্রি। এখানে যে যত দক্ষ হবে সেই টিকে থাকবে। ২০১৯ সাল থেকে উদ্যোক্তাদের দেশি পন্য নিয়ে কাজ করতে স্যার সব সময় উৎসাহ দিয়ে আসছেন এবং সেই সাথে স্কিল ডেভেলপমেন্টের কথা বলছেন। কারন একজন উদ্যোক্তা যত দক্ষ হবে ততই…
খাদি পন্যের প্রদর্শনীর আয়োজন করা।
খাদি পণ্য প্রদর্শনীর আয়োজন করতে হবে আমাদের দেশীয় পণ্য প্রচারের অন্যতম মাধ্যম হচ্ছে পণ্যের প্রদর্শনী করা। নানা আয়োজনের মাধ্যমে এই প্রদর্শনীর ব্যবস্থা করা যেতে পারে। দেশীয় খাদি পণ্যের প্রচারেও নানা আয়োজনের মাধ্যমে খাদি পণ্যের প্রদর্শনী করা যেতে পারে। যেমন : মেলা, ফ্যাশন – শো, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি। মেলার আয়োজন করার মাধ্যমে খাদি দিয়ে তৈরি সব…
হেমন্তের হালকা শীতে খাদি পোশাক শীত মানেই পোশাকে নানা ধরনের বৈচিত্র্য লক্ষ্য করা যায়। যেসব পোশাক গরমে পরতে অস্বস্তি লাগে শীতে তা অনায়াসে পরা যায়। এখন হেমন্তকাল। এ সময়ে হালকা হালকা শীত পরতে শুরু করে। তাই পোশাক বাছাইয়ের ক্ষেত্রেও আসে ভিন্নতা। হেমন্তের এই হালকা শীতে খাদি কাপড়ের তৈরি পোশাক হতে পারে পরার জন্য উপযুক্ত। অনেকে…
খাদির তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
খাদির তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে বর্তমান সময়ে আমরা জি আই পণ্য নিয়ে আলোচনা করতে যেয়ে আমাদের সম্ভাবনাময় জি আই পণ্যগুলো সম্পর্কে জানতে পারছি। কিন্তু সমস্যা হচ্ছে এই পণ্যগুলোর যথাযথ তথ্য উপাত্ত আমাদের কাছে নেই। আর জি আই ট্যাগ পাওয়ার অন্যতম শর্ত হলো তথ্য উপাত্ত উপস্থাপন করা। ময়মনসিংহ থেকে আরিফা আপুরা চেষ্টা করছেন মুক্তাগাছার…
জাতীয় বস্ত্র দিবস উপলক্ষে তাঁতে তৈরি পণ্যের প্রচার বৃদ্ধি করতে হবে প্রতি বছর ৪ ডিসেম্বর ‘জাতীয় বস্ত্র দিবস’ পালন করা হয়ে থাকে। বাংলাদেশের রপ্তানি আয়ের সিংহভাগ আসে বস্ত্র খাত থেকে। আমরা সবাই জানি তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। কাজেই বস্ত্র খাতের উন্নয়ন বিশ্ব বাজারে বাংলাদেশের অবস্থান পরিবর্তনে সাহায্য করবে। সরকারি পর্যায়ে বিদেশিদের দেশীয়…
এক রঙের খাদি শালের উপর ব্লক এবং বাটিক প্রিন্টের কাজ।
এক রঙের খাদি শালের উপর ব্লক এবং বাটিক প্রিন্টের কাজ শীতকালীন পোশাক হিসেবে শাল অন্যতম একটি পণ্য। প্রতি বছর শীতের সময় শালের চাহিদা থাকে চোখে পরার মতোন। গত দুই বছরে অনলাইনে দেশীয় শালের প্রচার বৃদ্ধির কারনে এখন দেশীয় শালের চাহিদাও বেড়েছে। অনেক উদ্যোক্তাই তাদের উদ্যোগের শালগুলোতে ক্রেতার চাহিদা অনুযায়ী ভিন্নতা আনার চেষ্টা করছে। এর ফলে…
