বিয়ে আমাদের যেমন একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার তেমনি এর সামাজিক গুরুত্বও অনেক বেশি। বিয়েকে ঘিরেই প্রতিটি পরিবার নানাবিধ আয়োজন করে থাকেন আর এই আয়োজনে মূল যে বিষয় তা হচ্ছে পোশাক। বিয়ের সময় পোশাক বাছাইয়ের উপর বড় একটা বাজেট থাকে। তবে বিয়ের অনুষ্ঠানে খাদির তেমন ব্যবহার চোখে পড়েনা। বিয়েতে যদি খাদির ব্যবহার বৃদ্ধি করা যায় তাহলে খাদি পণ্যের ব্যবহার বৃদ্ধি করা সম্ভব হবে। যদি আমরা হলুদের কথা চিন্তা করি তাহলে সেখানে ছেলের পোশাক হিসেবে আমরা খাদি পাঞ্জাবী বেছে নিতে পারি এবং মেয়ের শাড়ির ক্ষেত্রেও তাই। বিয়েতে মূলত মেয়েদের পোশাক বাছাই করার ক্ষেত্রেই খুব বেশি ঝামেলা পোহাতে হয়। খাদি দিয়ে যেমন মেয়ের হলুদের শাড়ি হতে পারে তেমনি বিয়ের দিনেও খাদি শাড়ি বা খাদি দিয়ে তৈরি লেহেঙ্গা কনের পরনের পোশাক হিসেবে বেশ মানিয়ে যাবে। তবে আগে যেহেতু বিয়ের শাড়ি বা লেহেঙ্গা হিসেবে খাদি তেমন ব্যবহার হয়নি তাই এনিয়ে আগে থেকে কিছুটা গবেষণা বা আলাপ আলোচনা করে নিতে হবে আর এই কাজটি করতে পারেন একজন ডিজাইনার বা একজন উদ্যোক্তা যে নিজে ডিজাইন করে থাকেন নিন উদ্যোগের পণ্যগুলো। আমার মনে হয় খাদি দিয়ে যেহেতু সব ধরনের পোশাক তৈরি করা সম্ভব তাহলে বিয়েতে বর এবং কনের পোশাকের জন্য খাদি কাপড় বেস্ট মেটেরিয়াল হতে পারে। যদি এটি করা যায় তাহলে খাদির ব্যবহার অনেক বেড়ে যাবে
Similar Posts
খাদি থ্রি – পিস নিয়ে কন্টেন্ট তৈরি করতে হবে আমাদের দেশীয় থ্রি – পিস নিয়ে আগে তেমন কন্টেন্ট তৈরি হতো না কিন্তু দেশি পণ্যের প্রচারে শাড়ির পাশাপাশি দেশীয় থ্রি – পিস নিয়েও অনেক কন্টেন্ট তৈরি হচ্ছে। এসব কন্টেন্টের উল্লেখযোগ্য বিষয় হচ্ছে থ্রি – পিসের যাবতীয় দিক তুলে ধরা। যেমন ঃ থ্রি – পিস গুলো কি…
খাদি নিয়ে উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টা দরকার।
আমরা যারা খাদি উদ্যোক্তা আছি আমাদের এক এক জনের উদ্যোগের চিন্তাভাবনা আলাদা। মার্কেটিং পলিসি আলাদা। কিন্তু যে দিকটা সবার সাথে মিল রয়েছে সেটা হচ্ছে আমাদের সবার উদ্যোগের পণ্য হচ্ছে খাদি। তাই খাদি নিয়ে কিছু কিছু বিষয়ে আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে। খাদিকে কিভাবে আরও বেশি জনপ্রিয় করে তোলা যায়, বাংলাদেশের খাদি নিয়ে কন্টেন্ট…
খাদি শিল্পের প্রচারনা বৃদ্ধিতে প্রয়োজন গবেষণার।
সম্ভাবনাময় খাদি শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সুপরিকল্পিত গবেষণা কার্যক্রম পরিচালনা করা ও এক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা। গত বছর আমি যখন দেশীয় খাদি কাপড়ের অনলাইন উদ্দ্যোক্তা হিসেবে কাজ শুরু করি তখন উপলব্দি করতে পারি যে, প্রায় শতবর্ষীয় এই শিল্প নিঃসন্দেহে বাঙালি ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ হলেও খাদির গুনগত মান বৃদ্ধিতে এবং খাদিকে আরো বেশি…
খাদির প্রচারে অনলাইন মাধ্যমগুলোকে কাজে লাগাতে হবে।
বর্তমানে যেকোন বিষয় নিয়ে এগিয়ে যেতে হলে অনলাইনকে সেরা মাধ্যমে হিসেবে বিবেচনা করা হয়। সব সেক্টরেই এখন অনলাইন মাধ্যম জনপ্রিয়। তাই পণ্যের প্রচারেও আমাদেরকে অনলাইন মাধ্যমকেই বেছে নিতে হবে সবার আগে। যেহেতু আমি একজন অনলাইন খাদি উদ্যোক্তা কাজেই আমার সব কাজ হয়ে থাকে অনলাইনের মাধ্যমে। তাই খাদিকে আরও বেশি পরিচিত করে তুলতে আমরা অনলাইনে খাদি…
হাতে বুনা খাদির চাহিদা বৃদ্ধিতে খাদি শাল।
খাদি বলতেই আগে আমরা বুঝতাম চরকায় তৈরি করা খাদি। কিন্তু বর্তমানে ক্রেতার চাহিদা অনুযায়ী মেশিন মেইড খাদির ব্যবহার বেড়েছে। এর কারন হাতে বুনা খাদি মোটা হয়। তবে মোটা হলেও হাতে বুনা খাদি অনেক আরামদায়ক যা অনেকেই জানেন না। মোটা কাপড় শুনলেই তাদের মনে হয় এতে অনেক গরম অনুভূত হবে। এই বিষয়গুলো এখন আমরা অনেকেই জানি।…
খাদির প্রচার বৃদ্ধি করতে অনলাইনে খাদি উদ্যোক্তা প্রয়োজনঃ
বর্তমানে প্রযুক্তির যুগে আমরা যত বেশি আমাদের কাজকে প্রযুক্তি নির্ভর করতে পারবো তা আমাদের জন্য আশানুরূপ ফল বয়ে নিয়ে আসবে। খাদি নিয়ে অফলাইনে অনেক উদ্যোক্তা এবং ব্যবসায়ী আছেন যারা নিজেদের কাজ অফলাইনেই করে থাকেন। কিন্তু অনলাইনে খাদি উদ্যোক্তা থাকলেও তাদের কার্যক্রম নিয়মিত চোখে পড়ে না। গত দুই বছরে আমরা দেশি পণ্যের ই-কমার্সের অনলাইনে উঠে আসার…
